কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ১০:২৭ এএম
আপডেট : ২৫ জুলাই ২০২৩, ১০:৩৬ এএম
অনলাইন সংস্করণ

ঢাকা থেকে গাজীপুর যেতেই ট্রেনের ইঞ্জিন বিকল

ইঞ্চিন বিকল হয়ে আটকে আছে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেন। ছবি : কালবেলা
ইঞ্চিন বিকল হয়ে আটকে আছে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেন। ছবি : কালবেলা

গাজীপুরের শ্রীপুরে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ৭টা ৪০মিনিটে জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের শ্রীপুর স্টেশনের আউটার সিগন্যালে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন : আখাউড়া-লাকসাম ডুয়েলগেজ রেলপথে ট্রেন চলাচল শুরু

এতে যাত্রীরা দুর্ভোগে পড়লেও ওই সময়ে অন্য কোনো ট্রেনের শিডিউল না থাকায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন রেলওয়ে কর্মকর্তারা।

শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন অফিসার সাইদুর রহমান জানান, আউটার দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে। এখন ভাওয়াল এক্সপ্রেসের ইঞ্জিন আনা হচ্ছে। ভাওয়াল এক্সপ্রেসের ইঞ্জিন দিয়ে বিকল ট্রেন শ্রীপুর স্টেশনের এক নম্বর লাইনে প্রবেশ করিয়ে লাইন চালু করা হবে।

আরও পড়ুন : ইঞ্জিনে ত্রুটি নিয়েই চাঁদপুর ছাড়ল ট্রেন

তিনি আরও জানান, সকাল ৭টা ৪০মিনিটে ইঞ্জিন বিকল হয়ে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেন বন্ধ হয়ে যায়। ওই সময়ে এই রুটে অন্য কোনো ট্রেনের শিডিউল না থাকায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেনি। ভাওয়াল এক্সপ্রেসের ইঞ্জিন অল্প সময়ের মধ্যে শ্রীপুর স্টেশনে প্রবেশ করবে। সঙ্গে সঙ্গেই অল্প সময়ে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনটিকে শ্রীপুর স্টেশনের এক নম্বর লাইনে প্রবেশ করিয়ে দিলেই জয়দেবপুর-ময়মনসিংহ সড়কে ট্রেন চলাচল করতে পারবে। দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকলের ঘটনায় কোনো ট্রেন শিডিউল বিপর্যয়ে পড়েনি বলেও জানান স্টেশন অফিসার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

১০

শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প

১১

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা উত্তর কোরিয়ার

১২

নিরাপদ খাদ্যে মুনাফা দেখলে চলবে না: এমপি রতন

১৩

বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ, চোটে কাঁদলেন এই তারকা

১৪

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারের অদক্ষতা জনগণকে হতাশ করেছে : হামিদুর রহমান

১৫

ডিসি কার্যালয়ে বিএনপি দুই নেতার হাতাহাতি

১৬

লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠীর সদরদপ্তরে ইসরায়েলি হামলা

১৭

পরিবারের জন্য কেনাকাটা করে ফেরার পথে প্রবাসী নিহত

১৮

জার্সি পরা মিঠুন সাহার ছবিটি এআই জেনারেটেড

১৯

বিরতি ভেঙে নতুন গান নিয়ে ফিরছেন মেহরাব

২০
X