কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৪, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ

মাদক মামলায় সাবেক আ.লীগ নেতার যাবজ্জীবন

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

সিরাজগঞ্জে মাদক মামলায় মিন্টু শেখ নামে সাবেক এক আওয়ামী লীগ নেতার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অপর মাদক ব্যবসায়ী বাবু শেখকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৭ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মো. আবুল বাশার মিঞা এ দণ্ডাদেশ দেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত মিন্টু শেখ পৌর এলাকার মাহমুদপুর উত্তরপাড়া মহল্লার শাহ আল শেখ ওরফে শহরাইয়ের ছেলে এবং ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

তাকে যাবজ্জীবন কারাদণ্ডের সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই মামলার অপর একটি ধারায় তাকে ২ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

অপর আসামি বাবু শেখ মাহমুদপুর মহল্লার মৃত দানেজ শেখ ওরফে দানু শেখের ছেলে। তাকে ৫ বছর কারাদণ্ডের সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অপর একটি ধারায় ১ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায় ঘোষণার সময় মিন্টু শেখ উপস্থিত থাকলেও বাবু শেখ পলাতক ছিলেন। ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাড. জেবুন্নেছা জেবা রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ভিডিও বার্তায় ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১০

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১১

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১২

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৩

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

১৪

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

১৫

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

১৬

শহুরে আভিজাত্য ছেড়ে গ্রামে স্বপ্ন বুনছেন ‘ফার্স্ট ক্লাস’ বিউটি পাল

১৭

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৩

১৮

কৃষক সেজে আসামি ধরল পুলিশ

১৯

১০ বছরেও হয়নি সেতু / নদীর ওপারে কবরস্থান, লাশ দাফনে ভোগান্তি

২০
X