বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুলাই ২০২৪, ০১:২০ পিএম
অনলাইন সংস্করণ

নিম্নমানের ইট দিয়ে চলছে পৌরসভার সড়ক নির্মাণকাজ

নতুন ২ নম্বর ইট দিয়ে গাঁথা হয়েছে কলিম উদ্দিন মিয়াজী সড়কের দুধার। ছবি : কালবেলা
নতুন ২ নম্বর ইট দিয়ে গাঁথা হয়েছে কলিম উদ্দিন মিয়াজী সড়কের দুধার। ছবি : কালবেলা

নিম্নমানের ইট দিয়ে চলছে ভোলার লালমোহন পৌরসভার সড়ক পুনর্নির্মাণের কাজ। দীর্ঘ দুই যুগের অধিক সময় ধরে ভাঙাচোরা ছিল সড়কগুলো। বর্তমানে সড়কগুলোর কাজ শুরু হওয়ার সংবাদে পৌরবাসীর মনে স্বস্তি ফিরলেও শঙ্কা জাগাচ্ছে নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি সড়ক ব্যবস্থা।

সরেজমিনে গিয়ে দেখা যায় পৌরসভার ৩নং ওয়ার্ড কলিম উদ্দিন মিয়াজী সড়কের কাজ চলছে। সড়কের দুধারে গাঁথা হয়েছে ইট। ছোট ছোট গর্তগুলোতে দেওয়া হয়েছে ইটের টুকরো। তবে ব্যবহৃত ইটগুলো নিম্নমানের বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

পৌরসভার সূত্রে জানা যায়, সড়কটির কাজ পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রামিসা কনস্ট্রাকশন। প্রায় এক কিলোমিটার সড়কের নির্মাণ ব্যয় প্রায় এক কোটি ৩৭ লাখ টাকা।

স্থানীয় মো. ছালাউদ্দিন, লোকমান, করিমসহ আরও অনেকে জানান- দীর্ঘপ্রায় দুই যুগ পর এই সড়কের কাজ শুরু হয়েছে। এমন পঁচা ইট দিয়ে কাজ করতেছে, এটা চলমান থাকলে এক মাসও টিকবে না সড়কটি।

তবে এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদার আসাদ উল্যাহ মেলকার জানান, ওই সড়কের জন্য এখনও কোনো মালামাল পাঠানো হয়নি। সড়কের পুরোনো ইটগুলো তোলা হচ্ছে।

এ বিষয়ে লালমোহন পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. মেহেদী জানান, এখন পর্যন্ত ওই সড়কের কাজ শুরু হয়নি। সড়কের দুপাশে ইট দিয়ে এজিন দেওয়ার বিষয়টি তিনি জানেন না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিনামূল্যে ট্রেনযাত্রীদের তৃষ্ণা মেটানো মুন্নু শেখকে সম্মাননা

৬৬ জনকে নিয়োগ দেবে জেলা প্রশাসকের কার্যালয়, আবেদন অনলাইনে

হলিউডে ঝড় তুলতে আসছে ‘দ্য ওডিসি’

কক্সবাজারসহ ৩ জেলায় এইচএসসি পরীক্ষা স্থগিত

ইরাকে খামেনির মরদেহ, শেষযাত্রায় জনসমুদ্র

এফ-৩৫ দিলেই তুরস্ক যুক্তরাষ্ট্রের বন্ধু হবে না: নেতানিয়াহু

বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে হামলা

শেরপুরে বিদ্যুতায়িত হয়ে ৫ গরুর মৃত্যু

মিশরের গোল বাতিল, সালাহর পেনাল্টি ও ভিএআর নিয়ে তোলপাড়

দুই বাসের সংঘর্ষে চালকসহ নিহত ২

১০

বাংলাদেশ-পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, নিরাপত্তা সহযোগিতার ওপর জোর

১১

চবির সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

১২

বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি, বন্যার শঙ্কা

১৩

কাঁথা-বালিশ নিয়ে বিএনপির কার্যালয়ে আশ্রয় নিলেন স্বেচ্ছাসেবক দল নেতা

১৪

সাঙ্গু-মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি, নিম্নাঞ্চল প্লাবিত

১৫

তিন দেশের সঙ্গে ইউক্রেনের নতুন ড্রোন চুক্তি

১৬

মেসির আর্জেন্টিনাকে সুবিধা দিতে ‘কারচুপি’? যা বলছেন ফুটবল বিশ্লেষকরা

১৭

‘গণভোটের রায় ও সংস্কার বাস্তবায়ন না হলে দেশে কোনো পরিবর্তন হবে না’

১৮

মধ্যপ্রাচ্য উত্তেজনায় স্বর্ণের দামে অস্থিরতা

১৯

শাহ আমানতে স্বাভাবিক বিমান চলাচল

২০
X