সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুলাই ২০২৪, ০১:৪৬ পিএম
আপডেট : ০৮ জুলাই ২০২৪, ০৩:০১ পিএম
অনলাইন সংস্করণ

তিন মাসের সন্তান‌কে পানিতে চুবিয়ে মারলেন মা

সন্তানকে হত্যার অভিযোগে মা সুরাইয়া ইয়াসমিনকে আটক করেছে পুলিশ। ছবি : কালবেলা
সন্তানকে হত্যার অভিযোগে মা সুরাইয়া ইয়াসমিনকে আটক করেছে পুলিশ। ছবি : কালবেলা

সাতক্ষীরায় তিন মাসের শিশুসন্তানকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগে মা সুরাইয়া ইয়াসমিনকে আটক করেছে পুলিশ।

রোববার (৭ জুলাই) রাত ১১টার দিকে সাতক্ষীরা পৌরসভার রইচপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

সুরাইয়া ইয়াসমিন পৌরসভার রইচপুর গ্রামের মুজাফফর হোসেনের মেয়ে ও খুলনার গিলাতলার মুছা শেখের স্ত্রী। তিনি বাবার বাড়িতে দুই সন্তানকে নিয়ে বসবাস করতেন।

স্থানীয়রা জানান, সুরাইয়া ইয়াসমিনের শিশুকন্যা মমতাজ খাতুনকে দুপুর ২টা থেকে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে বাড়ির পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

তারা আরও জানান, সুরাইয়া মাঝে মাঝেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। এর আগে সে তার নিজের ছেলেকে দুবার খাবারের সঙ্গে বিষ খাইয়ে হত্যাচেষ্টা করেছিল। রাতে পুলিশ এসে সুরাইয়াকে জিজ্ঞাসাবাদ করলে সে নিজের মেয়েকে পুকুরের পানিতে ডুবিয়ে হত্যার কথা স্বীকার করলে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।

সাতক্ষীরা সদর থানার এসআই মাজরিয়া হোসাইন সুরাইয়া ইয়াসমিনের উদ্ধৃতি দিয়ে বলেন, শিশুর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া হত্যার কথা স্বীকার করায় তার মা সুরাইয়া ইয়াসমিনকে আটক করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিহ্যাব সদস্যের সংবেদনশীল অঙ্গে আঘাত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

মেয়াদ শেষের আগেই নিয়োগ বাতিল ডেপুটি গভর্নরের

বৃষ্টি নামলেই বুক কাঁপে ফেনীবাসীর

এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের পর থানা ঘেরাও

টঙ্গীতে দুই গ্রুপের সংঘর্ষ

রিজার্ভ আরও বাড়ল

১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশি ভক্তদের ধন্যবাদ জানালেন রাষ্ট্রদূত

মিসর ম্যাচের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা

এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহত ৩

১০

জাবি শিক্ষার্থীকে বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ, ৬ বাস আটক

১১

সরকারি সম্পত্তি আত্মসাৎ / সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিচার শুরু

১২

মিরপুরে ১৪ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

১৩

পাহাড় ধসের শঙ্কা: পাঁচ জোনে বিভক্ত চট্টগ্রাম, ৮ শেল্টার হোম প্রস্তুত

১৪

ডিএমপির ৬ ডিসির পদে রদবদল

১৫

যুক্তরাজ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি  

১৬

সমস্যা থাকবেই, বসে থাকলে চলবে না: প্রধানমন্ত্রী

১৭

খাচ্ছেন কম, তবুও বাড়ছে ওজন? জেনে নিন কারণ ও করণীয়

১৮

বিরতির অবসান, যে সিনেমা দিয়ে ফিরছেন বুবলী

১৯

অন্ধকারে বান্দরবানের ৪ উপজেলা

২০
X