কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৪, ১২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

মেঘনা নদীতে ড্রেজার ডুবে নিখোঁজ ৫

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

ভোলার সদর উপজেলায় মেঘনা নদীতে ড্রেজার ডুবে চালক-কর্মচারীসহ পাঁচজন নিখোঁজ হয়েছেন।

রোববার (৭ জুলাই) রাতে উপজেলার ইলিশা ইউনিয়নের গাজীপুর চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিখোঁজ ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের বাঘারহাওলা গ্রামের বাসিন্দা মো. নুরুদ্দিন ও মো. সোহান।

স্থানীয় বাসিন্দারা জানান, রাতের কোনো এক সময়ে মালবাহী কোনো জাহাজের ধাক্কায় ড্রেজারটি ডুবে গেছে। এতে ড্রেজারে থাকা চালক-কর্মচারীসহ পাঁচজন নিখোঁজ হয়েছেন।

সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের ইউপি সদস্য মনিরুল ইসলাম বলেন, ড্রেজারটি গাজীপুর চরের মাথায় সারাদিন বালু কাটা শেষ করে রাতেই তীরে ফেরার কথা ছিল। কিন্তু বালু কাটার একটি পাইপ নদীতে বালুর নিচে আটকে পড়ে। পাইপটি ওঠানোর চেষ্টা করছিল। পরে রাত ১০টার দিকে জানতে পারি, ড্রেজারটি ডুবে গেছে।

তিনি বলেন, ওই ড্রেজারে চালক, কর্মচারী মিলিয়ে পাঁচজন ছিলেন। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের জন্য ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেওয়া হয়েছে।

ভোলার সদর থানার ওসি মনির হোসেন মিঞা বলেন, ঘটনাটি শুনেছি। তবে ঘটনাস্থলে কাউকে পাঠাতে পারিনি।

ভোলা ফায়ার সার্ভিসের উপপরিচালক লিটন আহাম্মেদ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পরে নিখোঁজ ব্যক্তিদের বাড়িঘরে খবর নেওয়া হচ্ছে। বরিশালে ডুবুরি দলকে খবর পাঠানো হয়েছে।

তিনি বলেন, সোমবার (৮ জুলাই) সকালে উদ্ধার অভিযান শুরু হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাকা নিয়ে কৃষকলীগ নেতাকে ছেড়ে দেওয়া সেই এসআই প্রত্যাহার

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন নেইমার

মেসি-এমবাপ্পেকে ছুঁলেন হালান্ড, এমন নজির এই প্রথম দেখল ফুটবল বিশ্বকাপ

বাস-মোটরসাইকেল সংঘর্ষে ২ বন্ধুর মৃত্যু

‘এখানেই শেষ...’, বিদায়ের পরই ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত নেইমারের

যেভাবে ব্রাজিলের ‘হেক্সা পূরণ’

ব্রাজিলের স্বপ্নযাত্রা থামিয়ে নরওয়ের নতুন ইতিহাস

চোখের জলে বিদায়...

হালান্ডের তাণ্ডবে বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বাজল ব্রাজিলের

হালান্ডের জোড়া গোলে বিদায়ের অপেক্ষায় ব্রাজিল

১০

হালান্ডের গোলে এগিয়ে গেল নরওয়ে

১১

বিশ্বকাপে ৪০ বছর পর যে ‘লজ্জার’ স্বাক্ষী হলো ব্রাজিল

১২

অবশেষে মাঠে নামলেন নেইমার

১৩

ব্যাংক থেকে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের শিকার নারী

১৪

লাল কার্ড দেখেও খেলবেন যুক্তরাষ্ট্রের ফুটবলার, স্বাগত জানালেন ট্রাম্প

১৫

ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচ জিতে শেষ আটে যাবে কে, জানাল অপটা

১৬

পেনাল্টি পেয়েও গোল করতে পারল না ব্রাজিল

১৭

ফেসবুক পোস্টে যুবদল সভাপতির বার্তা

১৮

এটাই শেষ বিশ্বকাপ, রোনালদোর ঘোষণা

১৯

বিজিবিএ’র ২০২৬-২০২৮ মেয়াদের ৬৬ স্থায়ী কমিটি গঠন

২০
X