কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ০৮ জুলাই ২০২৪, ০৩:০৯ পিএম
আপডেট : ০৮ জুলাই ২০২৪, ০৩:১১ পিএম
অনলাইন সংস্করণ

মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় গ্রেনেডের সন্ধান

গাজীপুরে মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় সন্ধান পাওয়া গ্রেনেট। ছবি : কালবেলা
গাজীপুরে মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় সন্ধান পাওয়া গ্রেনেট। ছবি : কালবেলা

গাজীপুর সিটি করপোরেশনের সদর মেট্রো থানার জোড়পুকুরপাড় এলাকায় একটি জমির মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় কয়েকটি গ্রেনেড সাদৃশ্য বস্তুর সন্ধান পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ও বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে।

সোমবার (৮ জুলাই) সকাল ১০টার দিকে সদর মেট্রো থানার জোড়পুকুরপাড় এলাকায় এসব বস্তুর সন্ধান পাওয়া গেছে।

গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ওসি সৈয়দ রাফায়েল করিম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, গাজীপুর মহানগরীর সদর থানাধীন দক্ষিণ ছায়াবীথি (জোরপুকুরপাড়) এলাকায় আবুল কাশেম নামে একজন জমি কিনে বাউন্ডারি করে রাখেন। সোমবার তিনি ওই জমিতে বাড়ি নির্মাণের জন্য কাজ শুরু করেন। সকাল ১০টার দিকে শ্রমিকরা মাটির খনন করার পর একটি মাটির কলস দেখতে পায়। কলসের ভেতরে গ্রেনেড সাদৃশ কয়েকটি বস্তু দেখতে পায় শ্রমিকরা।

পরে বিষয়টি পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে পৌঁছে। পরীক্ষা করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো পরিত্যক্ত গ্রেনেট। নিরাপত্তার জন্য এলাকা থেকে লোকজনকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সীমানা ঘেরা জমির গেটে তালাবদ্ধ করে রাখা হয়েছে।

সদর মেট্রো থানার ওসি সৈয়দ রাফিউল করিম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেনেড সদৃশ কিছু বস্তু পাওয়া গেছে। এগুলো পরীক্ষা করে নিরাপত্তার স্বার্থে আশপাশের লোকজনকে সরিয়ে দেওয়া হয়েছে এবং জায়গাটির গেটে তালা দেওয়া হয়।

তিনি বলেন, বস্তুগুলো পরীক্ষা করার জন্য ঢাকায় বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এসে পাওয়া বস্তুগুলো পরীক্ষা নিরীক্ষা করছেন।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসার ছাদ থেকে পড়ে প্রধান শিক্ষকের মৃত্যু

যুদ্ধ কখন শেষ হবে তা যুক্তরাষ্ট্র নয়, ইরান নির্ধারণ করবে: তেহরান

অচল খুচরা টাকা  / টাঙ্গাইলে ১-৫ টাকা নোটের বদলে ধরিয়ে দেওয়া হচ্ছে চকলেট

আর্জেন্টিনার কোচকে মিথ্যাবাদী বললেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার

বঙ্গোপসাগরের এক ইলিশ সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি

স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ায় যে ১২ খাবার

সবজির দাম নাগালের বাইরে, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত

রাকসুর জিএস আম্মারের ওপর হামলার অভিযোগ

একসঙ্গে ৯৩ শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপারকে পদায়ন

‘জেলেনস্কিকে অবশ্যই ইরানি জাহাজে হামলার পরিণতি ভোগ করতে হবে’

১০

দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল অটোরিকশাচালকের

১১

হলিউডে পা রোনালদোর, কোন চরিত্রে?

১২

প্রেম করে দ্বিতীয় বিয়ে, তালাক দেওয়ায় যে কাণ্ড ইউপি সদস্যের

১৩

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

১৪

খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারিদের গোলাগুলি, আগ্নেয়াস্ত্র ও ভারতীয় রুপি উদ্ধার

১৫

সময় বেঁধে সিএনজি স্টেশন মালিকদের কর্মসূচি প্রত্যাহার

১৬

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

১৭

বিশ্বকাপ ফাইনালের রেফারির হঠাৎ অবসর

১৮

মন্তব্যকারীদের অফিসে এসে কথা বলার আহ্বান ওমর সানীর

১৯

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন: মির্জা ফখরুল

২০
X