মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুলাই ২০২৪, ০৫:০১ পিএম
আপডেট : ০৮ জুলাই ২০২৪, ০৫:০৪ পিএম
অনলাইন সংস্করণ

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গাছের বিকল্প নেই : সাজ্জাদুল হাসান

নেত্রকোনার খালিয়াজুরীতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য সাজ্জাদুল হাসান। ছবি : কালবেলা
নেত্রকোনার খালিয়াজুরীতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য সাজ্জাদুল হাসান। ছবি : কালবেলা

দেশের অস্তিত্ব টিকিয়ে রাখতে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানিয়ে নেত্রকোনা-৪ আসনের (মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরী) সংসদ সদস্য সাজ্জাদুল হাসান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজন সুস্থ পরিবেশ ও পর্যাপ্ত পরিমাণে গাছপালা। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও নিরাপদ পৃথিবী নিশ্চিত করার বৃক্ষরোপণ অত্যাবশ্যক।

সোমবার (৮ জুলাই) নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলায় বেলা ২টায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির সভাপতি সাজ্জাদুল হাসান বলেন, জলবায়ু পরিবর্তন আমাদের অস্তিত্বের সংকট সৃষ্টি করেছে। বেশি গাছ থাকলে তাপমাত্রা কম হবে। তাই বাংলাদেশের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে বেশি করে গাছ লাগাতে হবে।

তিনি বলেন, হাওর অঞ্চলে সবুজ বেষ্টনী গড়ে তোলা হবে, যাতে বন্যা, ঝড়-জলোচ্ছ্বাস থেকে হাওর অঞ্চলের মানুষ রক্ষা পায়, পরিবেশের ভারসাম্য ঠিক থাকে।

খালিয়াজুরী উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে এ ছাড়াও উপস্থিত ছিলেন খালিয়াজুরী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শামসুজ্জামান সোয়েব সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অজিত বরণ সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিকুর রহমান, খালিয়াজুরী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যানসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিরা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার মো. সেলিম মিঞা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হালান্ডের ফাউলে নরওয়ের গোল বাতিল

নরওয়ের বিপক্ষে ১-১ গোলে সমতায় ফিরল ইংল্যান্ড

সকালের মধ্যে দেশের যেসব অঞ্চলে ঝড়ের আভাস

টাঙ্গাইলে ছাত্রদল নেতার বাড়িতে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক

মাহদী আমিন / ‘সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে সরকার’

টেকনাফে ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে বন্য মা হাতি গুরুতর আহত 

মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে যুবক নিহত, অভিযুক্ত আটক

ভাঙ্গায় সন্ধ্যা থেকে সড়ক অবরোধ, দীর্ঘ যানজটের সৃষ্টি

স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 

এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক

১০

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আন্তোনিও রাট্টিন মারা গেছেন

১১

ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি: ড. মজিবুল হক

১২

সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন অসুস্থ, খোঁজ নিলেন ডেপুটি স্পিকার

১৩

বেদনার আকাশ

১৪

বন্যায় চট্টগ্রামে মাছের ক্ষতি শত কোটি টাকা

১৫

গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি

১৬

রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত, ক্লাস চলবে

১৭

প্রবাস ফেরত হাবিব ক্যানসার থেকে বাঁচতে চান

১৮

মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি নেবেন কে?

১৯

এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী

২০
X