বগুড়া ব্যুরো
প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ০৯:১৪ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়ায় যৌতুকের দাবিতে চার মাসের অন্তঃসত্তা স্ত্রীকে হত্যার এক যুগ পর স্বামীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ বগুড়ার বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির এ রায় দেন।

ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি অ্যাড. আশেকুর রহমান সুজন বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি বলেন, যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত। তবে রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন।

আদালত সূত্র জানায়, ২০১০ সালের জুনে বগুড়ার শিবগঞ্জের বগিলাগাড়ী গ্রামের লতিফুল বারীর মেয়ে মিনা আক্তারের সঙ্গে পাশের গ্রামের জিয়াউর রহমান জিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই দুই লাখ টাকা যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করে আসছিলেন জিয়া। ২০১১ সালের সালের ৭ অক্টোবর শিবগঞ্জের শোলাগাড়ি গ্রামে শ্বশুরবাড়ি থেকে মিনার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ওই সময় পুলিশ থানায় একটি অপমৃত্যুর মামলা নিয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। পরে চিকিৎসক ময়নাতদন্তে মিনাকে শ্বাসরোধ করে হত্যার প্রতিবেদন দাখিল করে। এরপরেই মিনার বাবা লতিফুল বারী হয়ে শিবগঞ্জ থানায় জিয়াসহ তার বাবা তোজাম্মেল হক, মা জোবেদা বেগম ও দুই ভাইকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ২০১২ সালে ২৯ ফেব্রুয়ারি আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। সেখানে মিনার স্বামী জিয়াকে একমাত্র আসামি করে বাকিদের অব্যাহতি দেওয়া হয়। পরে দীর্ঘ ১১ বছর বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ এ রায় দেন। আসামিকে ২০১২ সালের ১৭ জানুয়ারি গ্রেপ্তার করা হয়েছিল। তবে তিনি জামিন নেওয়ার পর থেকে পলাতক আছেন।

রায়ের আদেশে সন্তুষ্টি প্রকাশ করে নিহত মিনার বাবা লতিফুল বারী বলেন, আসামিকে দ্রুত গ্রেপ্তার করে রায় যেন দ্রুত কার্যকর হয়। আসামি আপিল করলেও উচ্চ আদালতে যেন এ রায় বহাল থাকে।

ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি অ্যাড. আশেকুর রহমান সুজন বলেন, এই রায়ে আমরা সন্তুষ্ট। আসামি পলাতক আছেন। আশা করি দ্রুত সময়ে তাকে গ্রেপ্তার করে রায় কার্যকর করা হবে।

মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্র পক্ষে স্পেশাল পিপি অ্যাড. আশেকুর রহমান সুজন এবং আসামি পক্ষে স্টেট ডিফেন্স অ্যাড. তাজউদ্দিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকালের নাস্তা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

শোকেরও ছুটি নেই

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

১০

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

১১

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

১২

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

১৩

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

১৪

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

১৫

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

১৬

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১৭

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

১৮

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

১৯

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

২০
X