পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুলাই ২০২৪, ০৩:২৯ পিএম
অনলাইন সংস্করণ

নিখোঁজের দুদিন পর যুবকের মরদেহ উদ্ধার

নদী থেকে মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। ছবি : কালবেলা
নদী থেকে মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। ছবি : কালবেলা

পঞ্চগড়ের তালমা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের দুদিন পর মোস্তাফিজুর রহমান নামে এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে।

মঙ্গলবার (৯ জুলাই) সকালের দিকে পঞ্চগড় সদর ইউনিয়নের গোফাপাড়া এলাকায় তালমা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মোস্তাফিজুর সদর ইউনিয়নের ফকিরপাড়া এলাকার কবির হোসেনের ছেলে। তিনি পঞ্চগড় সদর ইউনিয়নে আনসার কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আল ইমরান বলেন, রোববার দুপুরে স্থানীয়দের সঙ্গে বাড়ির পাশের তালমা নদীতে মাছ ধরতে যান মোস্তাফিজুর রহমান। মাছ ধরার একপর্যায়ে জাল হাতে নিয়ে নদী পার হয়ে অন্য পাড়ে যেতে শুরু করেন মোস্তাফিজুর। নদীতে পানির স্রোতে নদীর পানিতে তলিয়ে যান তিনি।

তিনি বলেন, স্থানীয়রা নদী থেকে উদ্ধারের চেষ্টা করলেও পানির স্রোত বেশি থাকায় ব্যর্থ হন। পরে পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সদর থানায় খবর দেওয়া হয়। রংপুর থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালিয়েও উদ্ধার করতে ব্যর্থ হন।

পঞ্চগড় সদর থানার ওসি প্রদীপ চন্দ্র রায় কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালের স্থানীয়রা লাশটি উদ্ধার করে পরিবারকে খবর দেয়। পরিবারের লোকজন মোস্তাফিজুরের লাশ হিসেবে শনাক্ত করে। আইনিপ্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

১০

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

১১

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

১২

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

১৩

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

১৪

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

১৫

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

১৬

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

১৭

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

১৮

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

১৯

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

২০
X