সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১২ জুলাই ২০২৪, ০৩:৪২ এএম
অনলাইন সংস্করণ

পোনা ও মা মাছ শিকার, নিষিদ্ধ ২৭টি জাল পুড়িয়ে ধ্বংস

নিষিদ্ধ ২৭টি জাল পুড়িয়ে ধ্বংস করেছে প্রশাসন। ছবি : কালবেলা
নিষিদ্ধ ২৭টি জাল পুড়িয়ে ধ্বংস করেছে প্রশাসন। ছবি : কালবেলা

ফরিদপুর সদরপুর উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও বাঁধ অপসারণ করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকালে জব্দ করা ২৭টি চায়না দুয়ারি জাল ধ্বংস করা হয়।

এদিন দুপুর থেকে বিকেল পর্যন্ত পদ্মা নদীর শয়তান খালি ঘাট থেকে চন্দ্রপাড়া ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পদ্মা ও আড়িয়াল খাঁ নদীতে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ও কারেন্ট জাল দিয়ে দিনরাত মা মাছ, পোনাসহ দেশীয় মাছ ধরছে এলাকার কিছু মানুষ। এমনকি মাছ ধরতে নদীর পাড়ে স্থাপনাও তৈরি করেছে। খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন।

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. এস এম জাহাঙ্গীর কবির ও থানা পুলিশের একটি দল তার সঙ্গে ছিলেন। অভিযানে ২৭টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। এ সময় একটি অবৈধ বাঁধ ভেঙে দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধভাবে মৎস্য সম্পদ আহরণের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে প্রায় ৭০০ মিটার চায়না দুয়ারি জাল উদ্ধার করে বিনষ্ট করা হয়। জালে আটকে পড়া পোনা মাছগুলো নদীতে অবমুক্ত করা হয়েছে। এ সময় একটি বাধও অপসারণ করা হয়েছে।

তিনি বলেন, এসব জালে মাছের পোনাসহ নানা জলজ প্রাণীও উঠে আসে। দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, মা মাছ, রেণু পোনা নিধন বন্ধ ও জীববৈচিত্র্য রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

১০

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

১১

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

১২

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

১৩

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

১৪

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

১৫

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

১৬

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

১৭

টাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল, উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ বন্ধ

১৮

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

১৯

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশ হাইকোর্টের

২০
X