সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১২ জুলাই ২০২৪, ০৮:৫২ পিএম
অনলাইন সংস্করণ

শাশুড়িকে বাঁচাতে প্রাণ দিলেন অন্তঃসত্ত্বা পুত্রবধূ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

শাশুড়িকে বাঁচাতে হাওরের স্রোতে ভেসে গিয়ে প্রাণ দিলেন অন্তঃসত্ত্বা পুত্রবধূ। শুক্রবার (১২ জুলাই) দুপুর ২টার দিকে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মুগরাইন হাওরে গোসল করতে গিয়ে স্রোতে ভেসে এ ঘটনা ঘটে।

পানিতে ডুবে মৃত্যু হওয়া শাশুড়ির নাম রেজিয়া আক্তার। তিনি জানিয়ারচর গ্রামের ফিরোজ আলীর স্ত্রী। পুত্রবধূর নাম পিপাসা আক্তার (২১)। তিনি রেজিয়া আক্তারের পুত্র হক মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানান, ওইদিন দুপুর ২টার দিকে রেজিয়া আক্তার ও পিপাসা আক্তার দুজনই বাড়ির পেছনে মুগরাইন হাওরের পানিতে গোসল করতে যান। গোসল করতে গিয়ে রেজিয়া আক্তার পা পিছলে হাওরের পানিতে পড়ে স্রোতে ভেসে যান। এ সময় শাশুড়িকে বাঁচাতে এগিয়ে যান ৬ মাসের অন্তঃসত্ত্বা পুত্রবধূ পিপাসা আক্তার। তখন পিপাসাও স্রোতে ভেসে যান। পরে পরিবারের লোকজন খোঁজ পেয়ে স্থানীয়দের সহায়তায় জাল দিয়ে দুজনের মরদেহ উদ্ধার করেন।

ধর্মপাশা থানার ওসি মো. শামসুদ্দোহা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

১০

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

১১

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

১২

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

১৩

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

১৪

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

১৫

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

১৬

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

১৭

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

১৮

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

১৯

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

২০
X