আজমিরীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ১১:২৫ এএম
আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১১:২৯ এএম
অনলাইন সংস্করণ

ফুটবল খেলা দ্বন্দ্বে যুবক নিহত, ১৪ জনের নামে মামলা

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

হবিগঞ্জের আজমিরীগঞ্জে ফুটবল খেলায় সংঘর্ষে সেলিম মিয়া (৩২) নামে এক যুবক নিহতের ঘটনায় ১৪ জনের নামে মামলা দায়ের হয়েছে।

সোমবার (২৪ জুলাই) সকালে নিহত সেলিম মিয়ার বড় ভাই নবী হোসেন বাদী হয়ে আজমিরীগঞ্জ থানায় এই মামলাটি দায়ের করেন। ওই মামলায় অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়।

আরও পড়ুন : ফুটবল খেলায় দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত

এর আগে রোববার (২৩ জুলাই) সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে সেলিম মিয়ার মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে শরীফ নগর ঈদগাহ ময়দানে জানাজার নামাজ শেষে তার মরদেহ দাফন করা হয়।

মামলার আসামিরা হলেন, পৌরসভার শরীফ নগর (নতুনবাড়ী) গ্রামের মুক্তিযোদ্ধা মৃত সালাউদ্দিন মিয়ার ছেলে এবায়দুর রহমান রাসেল (৪৩), আশিকুর রহমান পায়েল (৪০), আজিজুর রহমান জুয়েল (৩৮), রফি মিয়া (৩২), সাইফুর রহমান জয় (২৮), মৃত আলাউদ্দিন মিয়ার ছেলে অলিউ নবী ডন (৪১), আশিফুল নবী রনি (৩৫), রকি মিয়া (৩২), রমি মিয়া (২৮), তফি মিয়া (২৫), মৃত আনু মিয়ার ছেলে মহিদুর মিয়া (৩৩), মৃত আব্দুল শহীদের ছেলে রাহী মিয়া (৩৫), মৃত মরম আলীর ছেলে আলী হাফেজ (৩৪) ও আজিমনগর গ্রামের লুদন মিয়ার ছেলে রাসেল মিয়া (৩৫)। আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাসুক আলী জানান, সোমবার নিহত সেলিম মিয়ার ভাই নবী হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শনিবার বিকেলে আজমিরীগঞ্জ গরুর বাজার মাঠে একটি ফুটবল টুর্নামেন্ট চলছিল। টুর্নামেন্ট শেষে দর্শকরা উল্লাস করার সময় সেলিম মিয়ার সঙ্গে শরীফ নগর (নতুন বাড়ি) বাসিন্দা মৃত আলাউদ্দিন মিয়ার ছেলে আশিফুল নবী রনির সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে রনি উত্তেজিত হয়ে সেলিম মিয়াকে মারপিট করে।

বিষয়টি সেলিম মিয়া তার বড় দুই ভাইকে জানালে দুই পরিবারের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এতে সেলিম মিয়াসহ তার দুই ভাই নবী হোসেন (৪৮) ও দেলোয়ার মিয়া (৩৮) গুরুতর আহত হন। গুরুতর অবস্থায় সেলিম মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

১০

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

১১

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

১২

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

১৩

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

১৪

ছুরিকাঘাতে লাদেন নিহত

১৫

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

১৬

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১৭

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

১৮

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

১৯

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

২০
X