আজমিরীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২২ জুলাই ২০২৩, ১০:২৭ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৩, ১০:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ফুটবল খেলায় দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

হবিগঞ্জের আজমিরীগঞ্জে ফুটবল খেলায় দুপক্ষের সংঘর্ষে সেলিম মিয়া (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (২২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে পৌরসভার গরুর বাজার মাঠে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

নিহত সেলিম মিয়া পৌরসভার শরীফ নগর গ্রামের মৃত সাবাজ মিয়ার ছেলে।

আরও পড়ুন : ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে ঝিনাইদহে নিহত ১

পুলিশ জানায়, বিকেলে আজমিরীগঞ্জ গরুর বাজার মাঠে একটি ফুটবল টুর্নামেন্ট চলছিল। টুর্নামেন্ট শেষে দর্শকরা উল্লাস করার সময় সেলিম মিয়ার সঙ্গে শরীফ নগরের (নতুন বাড়ি) বাসিন্দা মৃত আলাউদ্দিন মিয়ার ছেলে আশিফুল নবী রনির সঙ্গে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে রনি উত্তেজিত হয়ে সেলিম মিয়াকে মারধর করে। বিষয়টি সেলিম মিয়া তার বড় দুই ভাইকে জানালে দুই পরিবারের লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে সেলিম মিয়াসহ তার দুই ভাই নবী হোসেন (৪৮) ও দেলোয়ার মিয়া (৩৮) গুরুতর আহত হন।

আরও পড়ুন : সুনামগঞ্জে ক্যারম খেলা নিয়ে সংঘর্ষ, আহত ১০

গুরুতর আহতাবস্থায় সেলিম মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে আজমিরীগঞ্জ থানার ওসি মো. মাসুক আলী বলেন, ‘তুচ্ছ বিষয় নিয়ে দুপক্ষের লোকজনের মধ্যে হালকা মারামারি হয়। এ সময় সেলিম মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়। মাথায় লাটি দিয়ে আঘাত করার কারণেই মূলত তার মৃত্যু হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X