মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ০৩:১১ পিএম
অনলাইন সংস্করণ

লোডশেডিংয়ে কমেছে চা উৎপাদন

বাগান থেকে চাপাতা সংগ্রহ করে ফ্যাক্টরিতে নেওয়া হচ্ছে। ছবি : কালবেলা
বাগান থেকে চাপাতা সংগ্রহ করে ফ্যাক্টরিতে নেওয়া হচ্ছে। ছবি : কালবেলা

মৌলভীবাজারে তীব্র গরমে গত কয়েক দিন ধরে ঘন ঘন লোডশেডিং হচ্ছে। এতে চা উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ ব্যাহত হচ্ছে। বিভিন্ন কলকারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানকে লোকসান গুনতে হচ্ছে।

বিদ্যুৎ বিভাগ জানায়, চাহিদার অর্ধেকও বিদ্যুৎ পাচ্ছে না। তবে বৃষ্টি হলে লোডশেডিং কমে আসবে।

জানা গেছে, মৌলভীবাজার পল্লী বিদ্যুতের আওতাধীন লক্ষাধিক গ্রাহক আছেন। ছোট-বড় মিলে ৯২টি চা বাগান ও বিভিন্ন কলকারখানা রয়েছে। প্রতিদিন ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ না থাকার কারণে চা উৎপাদন ও প্রক্রিয়াজাত করণ ব্যাহত হচ্ছে।

বিভিন্ন চা-বাগান ফ্যাক্টরিতে গিয়ে জানা গেছে, গত কয়েক দিন ধরে প্রতি ২৪ ঘণ্টায় ১২ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। এর ফলে ৩০ থেকে ৪০ শতাংশ চা উৎপাদন হচ্ছে না। একই সঙ্গে লো ভোল্টেজের কারণে মেশিন বন্ধ রাখতে হচ্ছে। চা বাগান ফ্যাক্টরি ছাড়াও ওয়েল্ডিং, রাইস মিলসহ বিভিন্ন কল-কারখানা লোডশেডিংয়ের কারণে চরম লোকসান গুনতে হচ্ছে।

ইলেকট্রিক ওয়েল্ডিংয়ের কারখানার মালিক সেলিম মিয়া বলেন, প্রতিদিন ১২ থেকে ১৪ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। এমনিতেই দাবদাহ চলছে এর মধ্যে বিদ্যুৎ থাকে না। দিন শেষে ৫ থেকে ৬ জন কর্মচারীর বেতন দিতে হয়। অথচ বিদ্যুৎ না থাকায় কাজের কাজ কিছুই হচ্ছে না।

পাত্রখোলা চা বাগানের ব্যবস্থাপক আনোয়ার হোসেন বলেন, গত কয়েক দিন ধরে তীব্র লোডশেডিংয়ের কারণে চা প্রক্রিয়াজাত করণ ব্যাহত হচ্ছে। এর মধ্যে বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত লো ভোল্টেজের কারণে মেশিন বন্ধ রাখতে হচ্ছে। সবকিছু মিলে বর্তমানে ১০০ ভাগের জায়গায় ৬০ শতাংশ চা উৎপাদন হচ্ছে। এর কারণে ফ্যাক্টরিগুলো লোকসান গুনতে হচ্ছে।

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী সাখাওয়াত হোসেন বলেন, সর্বোচ্চ ৯০ মেগাওয়াটের চাহিদা রয়েছে কিন্তু মিলছে ৫০ থেকে ৬৫ মেগাওয়াট। গরমে চাহিদা বেড়েছে অন্যদিকে বিদ্যুতের উৎপাদন কমেছে, যার কারণে লোডশেডিং বেড়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১০

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১১

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১২

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৩

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৪

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৫

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৬

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৮

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৯

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

২০
X