চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ০৩:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

৪ কেজি কোকেনসহ বিদেশি নাগরিক আটক

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে এক বিদেশি যাত্রীর লাগেজ থেকে কোকেন উদ্ধার। ছবি : কালবেলা
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে এক বিদেশি যাত্রীর লাগেজ থেকে কোকেন উদ্ধার। ছবি : কালবেলা

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে এক বিদেশি যাত্রীর লাগেজ থেকে ৩ কেজি ৯০০ গ্রাম কোকেন উদ্ধার করেছে এয়ারপোর্ট সিকিউরিটি কর্তৃপক্ষ। এ সময় এস্টেলিয়া শানট্যা নামে এক বাহামা নাগরিককে আটক করা হয়েছে।

সোমবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টার পরে তাকে আটক করা হয়।

এ তথ্যটি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল।

তিনি বলেন, ‘গত ১৩ জুলাই এস্টেলিয়া শানট্যা নামে বাহামার এক মহিলা নাগরিক যাত্রী হিসেবে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। তিনি আগের দিন ১২ জুলাই এমিরেটসের এক ফ্লাইটে ব্রাজিলের সাওপাওলে থেকে দুবাই আসেন। সেখান থেকে ট্রানজিট হয়ে ফ্লাইদুবাইযোগে চট্টগ্রামে নামেন। কিন্তু সেদিন তার সঙ্গে কোনো ব্যাগেজ ছিল না। তখন থেকেই এয়ারপোর্ট সিকিউরিটি, এপিবিএন ও ইন্টেলিজেন্সের নজরদারিতে ছিলেন তিনি।’

বিমানবন্দরের এই জনসংযোগ কর্মকর্তা আরও বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরে ওই বাহামার নাগরিক তার ব্যাগেজ রিসিভ করতে আসেন। এ সময় সন্দেহজনক মনে হওয়ায় তার ব্যাগেজ তল্লাশি করা হয়। তল্লাশিতে একটি ইউপিএসের ভেতর ৩ দশমিক ৯ কেজি ওজনের কোকেনের প্যাকেট পাওয়া যায়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল : শিক্ষামন্ত্রী

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

১০

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১১

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১২

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১৩

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১৪

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৫

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৬

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৭

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

১৮

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

১৯

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

২০
X