গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ০৯:৩১ পিএম
অনলাইন সংস্করণ

গাইবান্ধায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

গাইবান্ধার পলাশবাড়ীতে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় সাগর মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার সঙ্গে থাকা আরও দুজন।

সোমবার (১৫ জুলাই) দুপুরে টেংরা-বাদিয়াখালি সড়কে গোয়ালপাড়া আব্দুল হালিম মিয়ার চাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাগর মিয়া পলাশবাড়ী পৌরশহরের গিরিধারিপুর গ্রামের মিন্টু মিয়ার ছেলে। আহতরা হলেন, নাইমুর রহমান স্বচ্ছ (২০) উপজেলার বরিশাল ইউনিয়নের দুবলাগাড়ি গ্রামের আব্দুর রশিদের ছেলে এবং সামিউল ইসলাম (২১) একই গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, সাগর মিয়া বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে পলাশবাড়ী থেকে কাশিয়াবাড়ির দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি টেংরা-বাদিয়াখালি সড়কে গোয়ালপাড়া আব্দুল হালিম মিয়ার চাতালের সামনে পৌঁছলে সাগর নিয়ন্ত্রণ হারান। এতে সড়কের পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায় মোটরসাইকেলটি। এ সময় মোটরসাইকেলে থাকা তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন।

পরে আহত স্বচ্ছ ও সামিউলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক।

পলাশবাড়ী থানার ওসি এ কে এম আজমিরুজ্জামান বলেন, নিহত সাগরের মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া বাইকটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা নেওয়া যাবে

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

১০

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

১১

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

১২

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

১৩

দক্ষিণ আফ্রিকায় আগুনে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১৪

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১৫

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১৬

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৭

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১৮

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৯

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

২০
X