কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ০৯:১৪ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৩, ০৯:২০ পিএম
অনলাইন সংস্করণ

জামদানি শিল্পের প্রসারে ই-কমার্স ফ্যাসিলিটেশন সেন্টার চালু

ই-কমার্স ফ্যাসিলিটেশন সেন্টার উদ্বোধন। ছবি : কালবেলা
ই-কমার্স ফ্যাসিলিটেশন সেন্টার উদ্বোধন। ছবি : কালবেলা

দেশের জামদানি শিল্পকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রসারের উদ্দেশ্যে একটি ই-কমার্স ফ্যাসিলিটেশন সেন্টার চালু করা হয়েছে।

বুধবার (২৬ জুলাই) প্রাচ্যের ডান্ডি বলে খ্যাত নারায়ণগঞ্জের বিসিক জামদানি শিল্পনগরীতে এই ফ্যাসিলিটেশন কেন্দ্রটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

বিসিক, তুর্কি সহযোগিতা এবং সমন্বয় এজেন্সির (টিকা) সহায়তায় ফ্যাসিলিটেশন কেন্দ্রটি উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিয সেন।

এটুআই জানায়, এই ই-কমার্স ফ্যাসিলিটেশন সেন্টার উদ্যোগের ফলে, এখন থেকে স্থানীয় জামদানি শিল্পপল্লীর উদ্যোক্তারা তাদের তৈরিকৃত পণ্য দেশীয় ও আন্তর্জাতিক বাজারে প্রবেশগম্যতা নিশ্চিতকরণে প্রয়োজনীয় পরামর্শ ও সার্বক্ষণিক সহায়তা পাবেন। সেই সাথে, বি-টু-বি ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রেও তারা এই সেন্টারের সেবা গ্রহণ করতে পারবেন। স্থানীয় উদ্যোক্তাদের পণ্য বিক্রয়ে সহযোগিতার মাধ্যমে তাদের ব্যবসায়িক পরিধি ও আর্থিক সমৃদ্ধি বৃদ্ধির লক্ষে এটুআই-একশপ তার অভিজ্ঞতালব্ধ জ্ঞান ও পরামর্শ সেবা প্রদানের পাশাপাশি নিজের বিস্তৃত বি-টু-বি নেটওয়ার্কের সাথে স্থানীয় উদ্যোক্তাদের ব্যবসায়িক সম্পর্ক স্থাপনেও কাজ করবে।

এই উদ্যোগের সাধুবাদ জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে তুরস্কের রাষ্ট্রদূত রামিয সেন বলেন, বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক দীর্ঘদিনের। স্বাধীনতার আগে থেকেও বাংলাদেশ-তুরস্ক যৌথভাবে কাজ করে আসছে। এই ই-কমার্স ফ্যাসিলিটেশন সেন্টার প্রতিষ্ঠার মধ্য দিয়ে এটুআই-এর সঙ্গে সম্পর্ক সামনের দিনগুলোতে আরও সুদৃঢ় হবে। ই-কমার্স উন্নয়নে যৌথভাবে আরও অনেক কাজ করতে চাই। উদ্যোক্তাদের উন্নয়নে এই উদ্যোগের সাধুবাদ জানাই।

সম্প্রতি বিসিক–বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির করপোরেশন, একটি ই-কমার্স ফ্যাসিলিটেশন সেন্টার প্রতিষ্ঠার উদ্দেশ্যে এসপায়ার টু ইনোভেট বা এটুআইকে একটি স্থান বরাদ্দ প্রদান করে। এই সেন্টারে প্রয়োজনীয় যাবতীয় সরঞ্জামাদি প্রদান করে সহযোগিতা করে তুরষ্ক সরকারের সহযোগিতা সংস্থা, তুর্কি সহযোগিতা এবং সমন্বয় এজেন্সি (টিকা)। বিসিক এবং টিকা’র সাথে যৌথভাবে এই ই-কমার্স ফ্যাসিলিটেশন সেন্টার প্রতিষ্ঠা ও সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনার দায়িত্বে থাকছে এটুআই।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এটুআই-এর যুগ্ম প্রকল্প পরিচালক সাইফুল ইসলাম, টিকা বাংলাদেশের সমন্বয়ক শেভকি মারথ বারিশ, এটুআই-এর হেড অব কমার্শিয়ালাইজেশন রেজওয়ানুল হক জামি, প্রজেক্ট ম্যানেজার মাজেদুল ইসলাম, বিসিকের জেনারেল ম্যানেজার (মার্কেটিং) অখিল রঞ্জন তরফদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১০

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১১

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১২

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১৩

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১৪

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৫

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৭

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৮

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৯

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

২০
X