কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৩ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫০ পিএম
অনলাইন সংস্করণ

অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দেওয়ার নির্দেশ উপদেষ্টা নাহিদের

আলোচনায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। ছবি : কালবেলা।
আলোচনায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। ছবি : কালবেলা।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের এসপায়ার টু ইনোভেট (এটুআই)-এর অপ্রয়োজনীয় প্রকল্প দ্রুত বাদ দেওয়ার নির্দেশনা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম।

বুধবার (০৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাওয়ে আইসিটি টাওয়ারে এটুআই এর প্রধান কার্যালয় পরিদর্শনকালে উপদেষ্টা একথা বলেন।

তিনি বলেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি। সেই রক্তের প্রতি শ্রদ্ধা রেখে কাজ করতে হবে। এটুআই-এর কাজের ব্যাপারে যেন কোনো অভিযোগ না আসে সেই দিকে খেয়াল রাখতে হবে।

নাহিদ আরও বলেন, এটুআই কর্তৃক গৃহীত উদ্যোগগুলো দেশের মানুষের কাছে পৌঁছাতে হবে। উদ্ভাবনী শক্তি কাজে লাগাতে হবে। বাংলাদেশের যুবসমাজকে তথ্যপ্রযুক্তি খাতে সম্পৃক্ত করা হবে।

প্রয়োজনে বিশ্বের বিভিন্ন দেশে যেসব বাংলাদেশি তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবে কাজ করছে তাদের সমন্বয়ে অ্যাডভাইজরি টিম করা হবে উল্লেখ করে তিনি বলেন, সময়ের প্রয়োজনে তাদের পরামর্শ অনুযায়ী তরুণদের কাজে লাগানো হবে। অনেকে ব্যক্তি উদ্যোগে বা গ্রুপ ভিত্তিক ভালো উদ্ভাবনী কাজ করছে তাদের পরামর্শ দিলে সেটাও তাদের কাজে আসবে বলে মন্তব্য করেন উপদেষ্টা।

এটুআই-এর অনিয়ম দুর্নীতি নিয়ে একাধিক তদন্ত কমিটি করা হয়েছে মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, সেই তদন্ত প্রক্রিয়া যেন নিরপেক্ষ এবং স্বচ্ছ হয়।

আলোচনাকালে তরুণ উদ্যোক্তারা তাদের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। আলোচনায় এটুআই এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

১০

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১১

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১২

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১৩

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১৪

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১৫

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৬

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৭

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৮

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৯

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

২০
X