কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৪, ০৬:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

এটুআইর ১৪ কর্মকর্তাকে দায়িত্ব থেকে বিরত, ৫ জনের বিরুদ্ধে তদন্ত কমিটি

এটুআই প্রোগ্রাম ফাইল। ছবি : সংগৃহীত
এটুআই প্রোগ্রাম ফাইল। ছবি : সংগৃহীত

এসপায়ার টু ইনোভেট (এটুআই) এর ১৪ জন কর্মকর্তা ও কনসালটেন্টদের দাপ্তরিক দায়িত্ব পালন থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এদের মধ্যে ৫ জনের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ। বাকি ৯ জনের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নিতে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপিকে চিঠি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) আইসিটি বিভাগের উপসচিব জিল্লুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, আইসিটি বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন এটুআই প্রকল্পে কর্মরত ৫ কর্মকর্তার বিরুদ্ধে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নামে বেনামে বিভিন্নভাবে আনীত অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বিভাগের অতিরিক্ত সচিব ড. মুহম্মদ মেহেদী হাসানকে সভাপতি করে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন এটুআই প্রকল্পের যুগ্ম পরিচালক মোল্লা মিজানুর রহমান এবং আইসিটি বিভাগের উপসচিব মোঃ শাহীনুর আলম। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে অভিযোগের বিষয়ে অনুসন্ধান-পূর্বক প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

অন্যদিকে বাকি ৯ জনের নিয়োগকারী সংস্থা হিসেবে ইউএনডিপি’কে ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি দিয়েছে আইসিটি বিভাগ। তারা হলেন, পলিসি অ্যাডভাইজার আনির চৌধুরী, ই-গভর্নমেন্ট এনালিস্ট মো. ফরহাদ জাহিদ শেখ, প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট মো. মাজেদুল ইসলাম, এইচডি মিডিয়ার প্রজেক্ট এনালিস্ট পূরবী মতিন, টেকনোলজি এনালিস্ট মো. হাফিজুর রহমান, ক্যাপাসিটি ডেভেলপমেন্ট স্পেশালিস্ট মানিক মাহমুদ, রিসোর্স মবিলাইজেশন স্পেশালিস্ট মো. নাসের মিয়া, ডিএফএস স্পেশালিস্ট মোঃ তহুরুল হাসান, সলিউশন আর্কিটেকচার স্পেশালিস্ট রেজওয়ানুল হক জামী।

এ বিষয়ে উপসচিব জিল্লুর রহমান কালবেলাকে বলেন, এই ১৪ জনের মধ্যে ৫ জনকে আইসিটি বিভাগ নিয়োগ দিয়েছে। তাই তাদের বিষয়ে ব্যবস্থা নিতে আইসিটি বিভাগ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাকি ৯ জন ইউএনডিপি’র মাধ্যমে নিয়োগকৃত। সেজন্য তাদের বিষয়ে যাবতীয় ব্যবস্থা নিতে ইউএনডিপিকে বিভাগ থেকে চিঠি দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

১০

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১১

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১২

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

১৩

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১৪

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১৫

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১৬

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১৭

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১৮

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১৯

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

২০
X