কালবেলা প্রতিবেদক,পাবনা
প্রকাশ : ১৮ জুলাই ২০২৪, ০৩:১৪ পিএম
অনলাইন সংস্করণ

পাবনায় আন্দোলনকারী-ছাত্রলীগের পাল্টাপাল্টি ধাওয়া, মোটরসাইকেল ভাঙচুর

পাবনায় কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া-পাল্টাধাওয়ায় মোটরসাইকেল ভাঙচুর। ছবি : কালবেলা
পাবনায় কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া-পাল্টাধাওয়ায় মোটরসাইকেল ভাঙচুর। ছবি : কালবেলা

পাবনায় কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া-পাল্টাধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় শিক্ষার্থীরা ছাত্রলীগের ৫টি মোটরসাইকলে ভাঙচুর করে। পুরো শহরে ব্যাপক শোডাউন দিচ্ছে আন্দোলনকারীরা। এ ছাড়াও ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ডিগ্রি বটতলা মোড়ে এ ঘটনা ঘটে।

এদিন বেলা সাড়ে ১১টার দিকে পাবনা এডওয়ার্ড কলেজের প্রধান গেটের সামনে জড়ো হন পাবনার বিভিন্ন স্কুল-কলেজের আন্দোলকারীরা। পরে একটি বিক্ষোভ মিছিল পাবনা শহর প্রদক্ষিণ করে ফের এডওয়ার্ড কলেজের প্রধান গেটের সামনে জড়ো হন তারা। এ সময় শিক্ষার্থীরা ডিগ্রি বটতলা মোড়ের দিকে রওনা হলে ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ধাওয়ার দেওয়ার চেষ্টা করে। এ সময় কয়েক রাউন্ড গুলি শব্দ শোনা যায়। পরে আন্দোলনকারীদের পাল্টাধাওয়া দিলে ছাত্রলীগের নেতাকর্মীরা সটকে পড়েন। এ সময় তাদের ফেলা যাওয়া ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরে তারা আবারও পাবনা শহর দখল করে বেশ কিছুক্ষণ শোডাউন দিলে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালের দিকে চলে যায়।

একই সময়ে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পাবিপ্রবির শিক্ষার্থীরা। পরে দুপুর সাড়ে ১২টার দিকে তারাও শোডাউন দিতে দিতে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালের দিকে চলে যায়।

এদিকে বিক্ষোভ চলাকালে স্বল্পসংখ্যাক পুলিশ, বিজিবি ও ডিবি পুলিশের উপস্থিত থাকলেও কোনো অপ্রতিকর ঘটনা ঘটেনি। শিক্ষার্থীরা শহর ছেড়ে টার্মিনালের দিকে চলে গেলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের বিক্ষোভ করতে দেখা যায়। পরিস্থিতি থমথমে রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরাইল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১০

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১১

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১২

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৩

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৪

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৫

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৬

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৭

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৮

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১৯

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

২০
X