মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুলাই ২০২৪, ১০:৫৭ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৪, ১১:১১ পিএম
অনলাইন সংস্করণ

নরসিংদীর জেল সুপার ও জেলার বরখাস্ত, ১৩৬ আসামির আত্মসমর্পণ

নরসিংদী জেলা কারাগারে হামলাকারীদের তাণ্ডব। ছবি : সংগৃহীত
নরসিংদী জেলা কারাগারে হামলাকারীদের তাণ্ডব। ছবি : সংগৃহীত

নরসিংদী জেলা কারাগারের জেল সুপার আব্দুল কালাম আজাদ ও জেলার কামরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুলাই) রাতে নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত শুক্রবার বিকেলে দুষ্কৃতকারীরা নরসিংদী জেলা কারাগারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে জেলখানায় থাকা ৯ জঙ্গিসহ ৮২৬ কারাবন্দি পালিয়ে যায়। ওই সময় জেলখানার অস্ত্রাগার থেকে ৮৫টি আগ্নেয়াস্ত্র, আট সহস্রাধিক গুলি ও প্রায় ১৮ লাখ টাকা লুট করা হয়। একই সঙ্গে গুরুত্বপূর্ণ সব নথি ও আসবাব পুড়িয়ে দেয়। এমন পরিস্থিতিতে এবং পলায়নরত আসামিরা যাতে আত্মসমর্পণ করে, সেজন্য গত রোববার রাত থেকে নরসিংদী জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন স্থানে মাইকিং করা হচ্ছে।

এর পরিপ্রেক্ষিতে গত সোমবার ১০ জন ও মঙ্গলবার ১২৬ জনসহ মোট ১৩৬ জন পলায়নরত কারাবন্দি সংশ্লিষ্ট আইনজীবীর মাধ্যমে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাকিবুল হকের আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে।

নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম কালবেলাকে জানান, নরসিংদী জেলা কারাগারের জেল সুপার ও জেলারকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ। যারা জেলখানা থেকে বেরিয়ে গেছে, তারা যেন দ্রুত আত্মসমর্পণ করে, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে জেলার প্রতিটি গ্রাম ও ইউনিয়নে ব্যাপকভাবে মাইকিং করে প্রচার চালানো হচ্ছে। এ ছাড়া গণবিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে।

তিনি জানান, যারা অস্ত্র ও গোলাবারুদ নিয়ে গিয়েছিল, তারা যেন সেগুলোসহ কাছের থানায় আত্মসমর্পণ করে। পরে তাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে কারাগারে নেওয়া হবে। যেহেতু নরসিংদী জেলা কারাগারে বর্তমানে বিদ্যুৎ ও পানির লাইন ব্যবহার অনুপযোগী; তাই আত্মসমর্পণকারীদের কাছের কোনো কারাগারে নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X