মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৪, ১০:৪৮ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৪, ১০:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় পাঁচ দিনে কারাগারে ১,২৫৮

ঢাকা কেন্দ্রীয় কারাগার। পুরোনো ছবি
ঢাকা কেন্দ্রীয় কারাগার। পুরোনো ছবি

সহিংসতার ঘটনায় গত পাঁচ দিনে রাজধানীর বিভিন্ন থানার দায়ের হওয়া বিভিন্ন মামলায় গ্রেপ্তার এক হাজার ২৫৮ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। এর মধ্যে গত সোমবার (২২ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীসহ আরও ৪৭৪ জনকে কারাগারে পাঠিয়েছেন। এর আগে গত ২২ জুলাই ৩৯৪ জন, ২১ জুলাই ১৮৮ জন, ২০ জুলাই ১৪২ জন ও ১৯ জুলাই ৬০ জন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

নাশকতা, ভাঙচুর, অগ্নিসংযোগসহ নানা অভিযোগ ঢাকা মহানগরের ৩৭টি থানার মামলায় গ্রেপ্তার ৪৭৪ আসামিকে আদালত হাজির করা হয়। তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।

কারাগাারে যাওয়া আসামিদের মধ্যে বিএনপি-জামায়াত ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রয়েছেন। এরমধ্যে রাজধানীর মিরপুর মডেল থানার ৩৭ জন, বাড্ডা থানার ৫০ জন, ভাটারা থানার ১৮ জন, মোহাম্মদপুর থানার আটজন, আদাবর থানার চারজন, তেজগাঁও থানার ১১ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানার ছয়জন এবং হাতিরঝিল থানার ১৩ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

এ ছাড়া রমনা মডেল থানার একজন, তুরাগ থানার সাতজন, উত্তরা পূর্ব থানার ২৪ জন, উত্তরা পশ্চিম থানার ৬ জন, পল্টন মডেল থানার চারজন, মতিঝিল থানার সাতজন, শাহাজাহানপুর থানার ৬ জন, রামপুরা থানার ১৮ জন, সবুজবাগ থানার একজন, কলাবাগান থানার তিনজন, নিউমার্কেট থানার আটজন, সূত্রাপুর থানার পাঁচজন, ওয়ারী থানার ৪১ জন, ক্যান্টনমেন্ট থানার দুজন, রূপনগর থানার ১২ জন, পল্লবী থানার ১৮ জন, কাফরুল থানার ছয়জন রয়েছেন।

পাশাপাশি কদমতলী থানার ৪৪ মামলায়, ধানমন্ডি থানার সাতজন, মুগদা থানার ছয়জন, যাত্রাবাড়ী থানার ২৬ জন, ডেমরা থানার মামলায় ১৮ জন, বনানী থানার ৩৮ জন, গুলশান থানার চারজন, বিমানবন্দর থানার দুজন, কোতোয়ালি থানার পাঁচজন, বংশাল চারজন থানার, লালবাগ থানার চারজনকে কারাগারে পাঠানো হয়েছে।

একইসঙ্গে শেরেবাংলা নগর থানার মামলায় ছয়জন, শাহবাগ থানার পাঁচজন, ধানমন্ডি থানার চারজন, মিরপুর মডেল থানার একজন এবং চকবাজার থানার একজনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১০

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১১

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১২

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৩

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৪

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৫

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৬

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৭

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৮

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

১৯

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

২০
X