পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুলাই ২০২৪, ০৬:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা-পার্বতীপুর রেলপথে ৬টি তেলবাহী ওয়াগন লাইনচ্যুত

লাইনচ্যুত বিটিও তেলবাহী ওয়াগন। ছবি : কালবেলা
লাইনচ্যুত বিটিও তেলবাহী ওয়াগন। ছবি : কালবেলা

ঢাকা-পার্বতীপুর রেলপথে ৬টি বিটিও তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হয়েছে। শুক্রবার (২৬ জুলাই) দুপুর সোয়া ১টায় দিনাজপুরের পার্বতীপুর শহরের উপকণ্ঠে হলদিবাড়ী রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিটিও ওয়াগন তেলবাহী ট্রেনটির পরিচালক (গার্ড) মাসুদ রানা জানান, শুক্রবার দুপুর ১টা ১০ মিনিটে পার্বতীপুর রেলস্টেশন থেকে মিটারগেজ সেকশনে ঢাকার জয়দেবপুর রেলস্টেশনের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হয়। দেুপুর সোয়া ১টায় পার্বতীপুর শহরের উপকণ্ঠে হলদিবাড়ী রেলগেট এলাকায় (এমটি) বিটিও তেলবাহী ওয়াগন ৬টির লাইনচ্যুতি হয়।

ট্রেনের লোকোমাস্টার (চালক) আব্দুস সালাম বলেন, ট্রেন পরিচালক (গার্ড) আমাকে ফোন করে জানালে আমি (এমটি) বিটিও তেলবাহী ওয়াগন ট্রেনটি থামাই। ট্রেনের গতি ২০-২৫ কিমির কম ছিল। বিটিও ওয়াগন তেলবাহী ৬টি বগির পেছনের ২৪টি চাকা লাইচ্যুত হয়েছে। দুই দিন আগে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে ২৬টি বিটিও তেলবাহী ওয়াগনে তেল আনা হয়েছিল।

এ ঘটনায় শুক্রবার বিকেলে রেলের সহকারী নির্বাহী প্রকৌশলীকে (লালমনিরহাট) আহ্বায়ক করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন- সহকারী যান্ত্রিক প্রকৌশলী (এএমই/লালমনিরহাট) ও পরিবহন কর্মকর্তা (এটিও/লালমনিরহাট)। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

পরে বিকেল ৪টার দিকে পার্বতীপুর লোকোশেড থেকে রিলিফ ট্রেন (উদ্ধারকারী গাড়ি) এনে লাইনচ্যুত বিটিও ওয়াগন তেলবাহী বগিগুলো উদ্ধার কাজ শুরু করা হয়। পার্বতীপুরে কর্মরত রেলের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, মালবাহী বগিটি লাইনচ্যুত হওয়ায় রেলের সিমেন্টের স্লিপারগুলো হলদিবাড়ী রেলগেটের প্রায় ১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে।

পার্বতীপুর স্টেশন মাস্টার মো. রফিক চৌধুরী জানান, ট্রেনের বিজি ওয়াগন তেলবাহীটি লাইনচ্যুতির ঘটনায় তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ঢাকা-পার্বতীপুর রেলপথে মিটার গেজ লাইনে উদ্ধারকাজ শুরু হয়েছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিতার চেয়ে ছেলের বয়স ‘বেশি’

মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে জখম

যুবককে বাড়ি থেকে তুলে এনে মোবাইল ফেরত দিলেন ওসি

রাষ্ট্রপতির বাণী / জুলাই গণঅভ্যুত্থান জনগণের ক্ষোভের বিস্ফোরণ 

মাঝ আকাশেই থেমে গেল রেমিট্যান্স যোদ্ধা ফখরুলের জীবন 

নিরাপত্তার স্বার্থে ইরানে একাদশ ও দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা বাতিল

সর্বোচ্চ ঝুঁকিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ, দুশ্চিন্তায় মার্কিন প্রশাসন-এফবিআই

শিশুর পা ভেঙে দেওয়ার চেষ্টা, অভিযোগের তীর আপন চাচির দিকে

বাংলাদেশে উগ্রবাদের কোনো ঠাঁই হবে না: প্রধানমন্ত্রী

বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে শিক্ষার্থীদের

১০

সাজেক যেতে মানা নেই, রাঙামাটির সব পর্যটনকেন্দ্র উন্মুক্ত

১১

যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে আজ জিততে পারে আর্জেন্টিনা!

১২

কচুরিপানায় ৯ ঘণ্টা লুকিয়েও শেষ রক্ষা হলো না, দুই ডাকাত আটক

১৩

আর্জেন্টিনাকে কাঁদাতে আজ ইংল্যান্ডের পক্ষে ব্রাজিলিয়ানরা!

১৪

সেমিফাইনালের আগে আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ

১৫

২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু

১৬

দেশীয় প্রযুক্তিতে তৈরি রাডার স্যাটেলাইট ‘রাদ-১’ উন্মোচন করবে ইরান

১৭

স্কুলছাত্রীকে অপহরণ-হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

১৮

শহীদদের রক্ত কখনো বৃথা যেতে পারে না: প্রধানমন্ত্রী 

১৯

যে ৪ কারণে আজ আর্জেন্টিনাকে হারাতে পারে ইংল্যান্ড

২০
X