কসবা (ব্রাহ্মনবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুলাই ২০২৩, ০৩:৫৭ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৩, ০৪:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

চলন্ত ট্রেন থেকে স্ত্রীকে ধাক্কা

চলন্ত ট্রেন থেকে স্ত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার চেষ্টা। ছবি : কালবেলা
চলন্ত ট্রেন থেকে স্ত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার চেষ্টা। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে স্ত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে এক স্বামীর বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে মন্দবাগ রেলস্টেশনের মাস্টার রোপম চন্দ্র শীল এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার বিকেল সাড়ে ৬টার দিকে কসবার মন্দবাগ রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মন্দবাগ রেলস্টেশন থেকে দুজন স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের দুই বগির সংযোগ স্থানে উঠে বসে। পরে ট্রেন ছাড়ার সময় হঠাৎ স্ত্রীকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় স্বামী। এ সময় স্ত্রী চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়লে তার ডান হাতটি পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা ভুক্তভোগী নারীকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো. জসিম খন্দকার বলেন- স্থানীয়রা তাকে অভিযোগ করেন, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ছাড়ার সময় হঠাৎ স্ত্রীকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় স্বামী। এ সময় স্ত্রী চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়লে ডান হাতটি পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি আরও বলেন, এই ব্যাপরে কোনো লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেব।

কসবা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরুপ পাল জানান, ওই নারীর (৪৫) ডান হাত বিচ্ছিন্ন অবস্থায় কয়েকজন নিয়ে আসেন। এ সময় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১০

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

১১

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

১২

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

১৩

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১৪

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

১৫

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১৬

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১৭

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১৮

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১৯

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

২০
X