মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
বগুড়া ব্যুরো
প্রকাশ : ৩১ জুলাই ২০২৪, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়া বিএনপির সম্পাদক হেনা ৪ দিনের রিমান্ডে

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা। ছবি : সংগৃহীত
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা। ছবি : সংগৃহীত

বগুড়া জেলা আওয়ামী লীগ অফিস ভাঙচুর করে অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৩১ জুলাই) বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহার আদালতে রিমান্ড আবেদন শুনানি শেষে তা মঞ্জুর করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া সদর থানার এসআই নজরুল ইসলাম এ তথ্য কালবেলাকে নিশ্চিত করেছেন।

এসআই নজরুল জানান, গত ২২ জুলাই রাতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনাকে ওই মামলায় গ্রেপ্তার করা হয়। পর দিন তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন জানানো হয়। আদালত গতকাল বুধবার রিমান্ড আবেদন শুনানির দিন ধার্য করেন। সেই অনুযায়ী বুধবার রিমান্ড আবেদন শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

এর আগে, কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই বিকেলে শিক্ষার্থীরা বগুড়া শহরের সাতমাথায় বিক্ষোভ সমাবেশ করেন। এসময় শিক্ষার্থীদের মধ্যে বিএনপি-জামায়াতের লোকজন ঢুকে বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা চালানোর পাশাপাশি জেলা আওয়ামী লীগ অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে অগ্নিসংযোগ করে। এ ঘটনার সাত দিন পর জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক খালেকুজ্জামান রাজা বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলাটি করেন। মামলায় জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌর মেয়র রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনাসহ ৮৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ১৫০ জনকে আসামি করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা আরও জানান, ওই মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১০

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১১

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১২

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৩

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৪

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৫

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৬

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৭

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৮

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৯

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

২০
X