ভোলা প্রতিনিধি
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪, ১০:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

নিখোঁজ ৮ জেলেকে উদ্ধারে কোস্ট গার্ডের অভিযান

উদ্ধারে অভিযানে কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্যরা। ছবি : কালবেলা
উদ্ধারে অভিযানে কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্যরা। ছবি : কালবেলা

ভোলার চরফ্যাশন উপজেলার সাগর মোহনার শিবচর এলাকায় ১৩ জেলেকে নিয়ে ডুবে যাওয়া ট্রলারের নিখোঁজ ৮ জেলেকে উদ্ধারে অভিযান শুরু করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোন।

শনিবার (৩ আগস্ট) এ অভিযান শুরু করে। তবে কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।

বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া উইং এর তথ্য সূত্রে জানা গেছে, ভোলার সাগর মোহনায় ট্রলার ডুবির ঘটনায় ৮ জেলে নিখোঁজ হয়। নিখোঁজদের উদ্ধারে কোস্ট গার্ড সদস্যরা সকাল থেকে উদ্ধার অভিযান শুরু করে। সমুদ্র উত্তাল থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। এখন পর্যন্ত নতুন করে কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে উদ্ধার অভিযান চলমান রয়েছে বলে জানান তারা।

নিখোঁজ ছাদেক মাঝির ছেলে সেলিম জানান, ট্রলার ডুবির খবর পেয়ে ট্রলারের মালিক রুবেলের সঙ্গে যোগাযোগ করলে তার কাছ থেকে নিখোঁজদের উদ্ধারে কোনো সাড়া পাওয়া যায়নি। অন্য একটি ট্রলার নিয়ে ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করি। বৈরী আবহাওয়ার কারণে এখন পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছাতে পারিনি।

এর আগে শুক্রবার (২ আগস্ট) বঙ্গোপসাগরে মাছ ধরে ফিরে আসার সময় সাগর মোহনায় বৈরী আবহাওয়ার কবলে পড়ে এ ট্রলারটি। রাতে শিবচর এলাকায় উত্তাল ঢেউয়ের আঘাতে ১৩ জন জেলে নিয়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় কাছে থাকা অপর ট্রলারে থাকা জেলেরা ৫ জেলেকে উদ্ধার করা হলেও অপর ৮ জেলের কোনো সন্ধান পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

সরফরাজ হোসেনের কবিতা : নীল

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১০

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১১

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

১২

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

১৩

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

১৪

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১৫

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১৬

আ.লীগ নেতা কারাগারে

১৭

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

১৮

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

১৯

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

২০
X