বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩৩
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৮ জুলাই ২০২৩, ০৬:৪৪ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৩, ০৬:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

অনুমতি না পেয়েও বিক্ষোভ করল জামায়াত

রাজশাহীতে বিক্ষোভ মিছিল করছে রাজশাহী জামায়াতের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
রাজশাহীতে বিক্ষোভ মিছিল করছে রাজশাহী জামায়াতের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

অনুমতি না পেলেও রাজশাহীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে মহানগরীর গোরহাঙ্গা রেলগেট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। সেখান থেকে শালবাগান এলাকায় গিয়ে মিছিল শেষ হয়।

আরও পড়ুন : আন্দোলনের খেলা শুরু হয়ে গেছে : নুর

বিক্ষোভ মিছিল থেকে তত্ত্বাবধায়ক সরকারেরর অধীনে সংসদ নির্বাচনের দাবি জানানো হয়।

এ ছাড়া জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ বিভিন্ন ঘটনায় কারাগারে আটক নেতাদের মুক্তি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে স্লোগান দেওয়া হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরের আমির ড. কেরামত আলী। এ ছাড়াও জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিক্ষোভ-সমাবেশ করার অনুমতি চেয়ে এর আগে গত মঙ্গলবার (২৫ জুলাই) জামায়াত নেতারা রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সদর দপ্তরে আবেদন করেন। দীর্ঘদিন পর রাজশাহীতে প্রকাশ্যে কর্মসূচি পালনের জন্য এমন আবেদন ছিল প্রথম।

আরও পড়ুন : বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

ওই আবেদনে জামায়াত নেতারা শুক্রবার দুপুরে মহানগরীর হেতেমখাঁ এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে সদর হাসপাতাল মোড় হয়ে সাহেববাজার জিরোপয়েন্ট যেতে চায়। এসব এলাকা ঘুরে বিক্ষোভ মিছিলটি একই স্থানে এসে শেষ করতে চেয়েছিলেন। তবে মহানগর পুলিশ এই কর্মসূচি পালনের অনুমতি দেয়নি। এরপরও জামায়াতে ইসলামী আজ কর্মসূচি পালন করে।

তবে হেতেমখাঁ এলাকায় না করে মহানগরীর গোরহাঙ্গা রেলগেট থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। আর দুপুরের বদলে সকালে সবাই বাইরে বের হওয়ার আগেই মিছিল সেরে ফেলে। খবর পেয়ে পরে টহল পুলিশ গেলেও সেখানে আর কাউকে পায়নি।

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, সকালে জামায়াতে ইসলামী বিক্ষোভ-মিছিল করেছে বলে তারা শুনেছেন। তবে সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যরাতে ঢাকা-১৫ আসন নিয়ে জামায়াত আমিরের পোস্ট

চরমোনাই পীরের জন্য ভোট চেয়ে মনোনয়ন প্রত্যাহার করলেন জামায়াত প্রার্থী

ছাত্রদলের ১৫ নেতাকে অব্যাহতি

স্টার নিউজের আনুষ্ঠানিক সম্প্রচার শুরু

সিলেটে লাল-সবুজের বাসে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন তারেক রহমান

ডিজিটাল মিডিয়া ফোরামের নতুন কমিটি ঘোষণা

আমি কোনো সাংবাদিককে থ্রেট দিতে চাই না : রাশেদ খান

ভোটারদের ‘ব্রেইন হ্যাক’ করার ডিজিটাল স্ট্র্যাটেজি

ইতালিতে ইসলামের পরিচিতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে ‘ওপেন ডে’ পালন

কত আসনে নির্বাচন করবে জানাল ইসলামী আন্দোলন

১০

তারেক রহমানের সিলেট সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি বিএনপির

১১

শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করল বাংলাদেশ

১২

নির্বাচিত সরকারই স্থিতিশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চাবিকাঠি : রবিউল

১৩

প্রতারক শামীম ওসমান গ্রেপ্তার

১৪

রাজশাহীকে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম

১৫

তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় দেশের মানুষ : সালাউদ্দিন বাবু

১৬

সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৭

স্বর্ণের নতুন দাম নির্ধারণ, বুধবার থেকে কার্যকর

১৮

বাংলাদেশের পরিবর্তনে অবশ্যই ‘হ্যাঁ’ ভোটে সিল মারতে হবে : নৌপরিবহন উপদেষ্টা

১৯

কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণায় পাবিপ্রবি পেল ২ কোটি ৩৫ লাখ টাকা

২০
X