সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১২ আগস্ট ২০২৪, ০৫:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

স্বাভাবিক কাজকর্ম শুরু করেছে কাপাসিয়া থানা পুলিশ

স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করছেন কাপাসিয়া থানা পুলিশের সদস্যরা। ছবি : কালবেলা
স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করছেন কাপাসিয়া থানা পুলিশের সদস্যরা। ছবি : কালবেলা

গাজীপুরের কাপাসিয়া থানা পুলিশ সোমবার (১২ আগস্ট) থেকে স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশের ওপর হামলা ও ভাঙচুর এবং বিভিন্ন থানায় অগ্নিসংযোগের পর থেমে যায় প্রায় দেশের সব থানার কার্যক্রম।

বেশিরভাগ থানায় আতঙ্কে গা ঢাকা দেন পুলিশ সদস্যরা। ফলে বন্ধ হয়ে যায় কাপাসিয়া থানার কার্যক্রম। তবে আন্দোলনের সময় অক্ষত ছিল এটি।

পুলিশের কর্মবিরতিতে কাপাসিয়া থানায় প্রায় ৭ দিন ধরে পুলিশি কার্যক্রম না থাকায় বিভিন্ন এলাকায় নানা ধরনের অপরাধ বেড়েছে আশংকাজনকভাবে। জনমনে চরম নিরাপত্তাহীনতা ও অজানা আতঙ্ক বিরাজ করছিল। এ রকম অবস্থায় সেনাবাহিনী ও স্থানীয় বৈষম্যবিরোধী আন্দোলনকারী এবং নেতাদের সহায়তায় বন্ধ থাকা কাপাসিয়া থানা সকাল থেকে স্বাভাবিক কার্যক্রম শুরু করে।

থানার কার্যক্রম শুরু হলেও অপ্রীতিকর ঘটনা এড়াতে থানার নিরাপত্তায় সেনাসদস্য মোতায়েনের পাশাপাশি ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িতরাও সহযোগিতায় রয়েছেন।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর মিয়া জানান, কর্মবিরতির পর কাপাসিয়া থানার স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ টহলে রয়েছে। চালু হয়েছে জিডি ও মামলা নেওয়ার কার্যক্রম। এ সময় তিনি আইনশৃঙ্খলা রক্ষায় জনসাধারণের সহযোগিতা কামনা করেন।

কালবেলা/এমএ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছারাই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

১০

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

১১

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১২

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

১৩

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

১৪

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

১৫

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

১৬

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

১৭

স্বামীর ওপর অভিমানে প্রাণ দিলেন নববধূ

১৮

টুথপেস্টের টিউবে নিচের রঙিন দাগ কেন থাকে?

১৯

গুনে গুনে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

২০
X