কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৩, ০৯:৪৩ এএম
আপডেট : ১২ জুন ২০২৩, ১০:২১ এএম
অনলাইন সংস্করণ
বরিশাল সিটি নির্বাচন

পান খেয়ে ইভিএমে ভোট, নিচ্ছে না আঙুলের ছাপ

পুরোনো ছবি
পুরোনো ছবি

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ চলছে। আজ সোমবার (১২ জুন) সকাল ৮টা থেকে এ ভোট গ্রহণ শুরু হয়েছে, যা বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

বরিশালে এবার সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট নেওয়া হচ্ছে। তবে অনেক ভোটারের অভিযোগ, ইভিএমে বেশি সময় লাগছে।

বরিশাল শহরে অবস্থিত অমৃতলাল দে কলেজে ভোট দিতে আসা ভোটাররা জানান, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়া লাগছে। ম্যানুয়ালি ভোট দেওয়া অনেকটা সহজ ছিল, সময়ও কম লাগত।

হারুন নামের এক ভোটার জানান, তিনি দেড় ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছেন। তার অভিযোগ, ইভিএম মেশিন নষ্ট হয়ে গেছে। এ অবস্থায় গরমে দাঁড়িয়ে থাকা কষ্টকর হয়ে যাচ্ছে।

নির্বাচন কর্মকর্তা আফরোজা বেগম এ অভিযোগ অস্বীকার করে সংবাদমাধ্যমকে বলেন, ইভিএম মেশিন নষ্ট হয়নি। অনেকেই পান খেয়ে এসে ভোট দিচ্ছে। এ কারণে ইভিএম তাদের হাতের ছাপ নিচ্ছে না।

আরেক নির্বাচন কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, অনেকের কাছে ইভিএম ব্যবহার নতুন, তাদের ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে। তবে প্রত্যেকের গড়ে দুই মিনিট করে সময় লাগছে ভোট দিতে।

বরিশাল সিটি করপোরেশন

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ৩০টি ওয়ার্ডে ১২৬টি কেন্দ্রের ৮৯৪টি বুথে ভোট গ্রহণ চলবে। প্রস্তুত করা হয়েছে ১ হাজার ৫০০ ইভিএম। এসব ভোটকেন্দ্রের মধ্যে ১০৬টি ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলাম।

বরিশাল সিটির ভোটার ২ লাখ ৭৪ হাজার ৯৯৫ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৭১ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৩৬ হাজার ৯২৪ জন।

মেয়র পদপ্রার্থী

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ জন। তারা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ, জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু ছাড়াও স্বতন্ত্র প্রার্থী আছেন ঘড়ি প্রতীকের মো. কামরুল আহসান রুপন, হাতি প্রতীকের আসাদুজ্জামান ও হরিণ প্রতীকের আলী হোসেন।

এ ছাড়া সাধারণ কাউন্সিলর পদে ১১৮ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৪২ জনসহ মোট ১৬৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১০

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১১

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১২

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৩

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

১৪

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

১৫

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

১৬

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১৭

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১৮

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১৯

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

২০
X