চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪, ১১:১২ পিএম
অনলাইন সংস্করণ

দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই : গোলাম আকবর খোন্দকার

চট্টগ্রামের রাউজানে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক এমপি এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার। ছবি : কালবেলা
চট্টগ্রামের রাউজানে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক এমপি এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার। ছবি : কালবেলা

দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক রাষ্ট্রদূত ও সংসদ সদস্য এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার। তিনি বলেছেন, দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি, সবার সমান অধিকার রয়েছে। সবার জানমালের নিরাপত্তায় দলীয় নেতাকর্মীদের সাধারণ জনগণের পাশে থাকতে হবে। সন্ত্রাস, চাঁদাবাজদের কোনো দল নেই।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাউজানের বিভিন্ন এলাকায় আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উরকিরচর জিয়া বাজার, পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এবং বিনাজুরী কাগতিয়া বাজার প্রাঙ্গণে পৃথক পৃথক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

গোলাম আকবর খোন্দকার বলেন, দীর্ঘ ১৭ বছর রাউজানের সাধারণ জনগণকে পরাধীনতার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করতে হয়েছে। কোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলতে পারেনি। আর এখন যদি কেউ এলাকার শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার প্রচেষ্টা করে তাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানান।

জিয়া বাজার প্রাঙ্গণে আয়োজিত শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আবু তাহেরের, পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এমদাদুল হক এবং বিনাজুরী কাগতিয়া বাজার প্রাঙ্গণে মোহাম্মদ জিয়া উদ্দিন সভাপতিত্ব করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, রাউজান উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক জসীম উদ্দিন চৌধুরী, সদস্য সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসীম উদ্দিন, রাউজান পৌরসভার বিএনপির আহ্বায়ক আবু আহমেদ, সদস্য সচিব ইখতিয়ার উদ্দিন খান, এইচ এম নুরুল হুদা, জি এম মোরশেদ, কমলেন্দু শীল, শামসুল হক বাবু, মুরাদুল আলম, আইয়ুব খান জনি, জানে আলম জনি, দিদারুল আলম, আব্দুল মান্নান, শেখ নাজিম উদ্দীন, এন এ বাবুল, আসলামুল হক, মোহাম্মদ আবছারুজ্জামান, সিরাজুদ্দৌলা চেয়ারম্যান, নাসির উদ্দীন, এডভোকেট মোহাম্মদ সাঈদ, ফজলুল কাদের, জসীম উদ্দিন, মোহাম্মদ আনোয়ার, আরিফ উদ্দিন, মোহাম্মদ সরোয়ার, নাঈমুদ্দিন মিনহাজ, মোহাম্মদ ওয়াসিম, মোহাম্মদ মহিউদ্দিন, আকবর হোসেন, মুরাদুর রহমান বাবর, শাকিল ইসলাম, ইরফান উদ্দিন রায়হান, সাফায়ত হোসেন রাকিব প্রমুখ।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩,৩২৪ টাকা কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ইরানের বিরুদ্ধে বড় হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

পুলিশের অভিযানে হামলা, এসআইকে ছুরিকাঘাত

বন্যায় চকরিয়ায় ১২ হাজারের বেশি পশু-পাখির মৃত্যু

পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ের একাধিক পদে নিয়োগ, আবেদন শুরু আজ

নিউজউইকের পর্যালোচনা / ট্রাম্পকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে ইরান যুদ্ধ, কমেছে জনপ্রিয়তা

সকালের মধ্যে বিভিন্ন অঞ্চলে হবে ঝড়, আছে বজ্রবৃষ্টির শঙ্কাও

আওয়ামী লীগ নেতার পদত্যাগ

২৬ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

৮-২২ জুলাই / মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি আইআরজিসির

১০

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, আটক ৭

১২

২৬ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৩

ফিলিস্তিনিদের ব্যক্তিগত গাড়ি ছিনিয়ে নিচ্ছেন ইসরায়েলিরা

১৪

ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে পান করুন এই তিন পানীয়

১৫

ভিসা ছাড়া এশিয়ার যে ৬ দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা

১৬

এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার ইয়াবাকাণ্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য

১৭

সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা, থানায় মামলা

১৮

মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

১৯

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

২০
X