কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ২০ আগস্ট ২০২৪, ০৬:১৮ পিএম
অনলাইন সংস্করণ

স্ট্যাম্পে অঙ্গীকার করে কাজে যোগ দিলেন প্রধান শিক্ষক

সমন্বয়কদের সামনে অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন কুড়িগ্রামের রাজিবপুর মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ছবি : কালবেলা
সমন্বয়কদের সামনে অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন কুড়িগ্রামের রাজিবপুর মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ছবি : কালবেলা

কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের কাছে পাঁচ টাকার স্ট্যাম্পে অঙ্গীকারনামায় স্বাক্ষর করে স্কুলে যোগ দিলেন প্রধান শিক্ষক। সম্প্রতি ঘটনাটি ঘটেছে জেলার রাজিবপুর উপজেলার রাজিবপুর মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে।

উক্ত প্রধান শিক্ষকের নাম আজিম উদ্দিন। তিনি উপজেলা আ.লীগের যুগ্মসাধারণ সম্পাদক। ৯টি শর্তে তিনি বিদ্যালয়ে যোগ দেন।

রাজিবপুর উপজেলার সমন্বয়কারী সদস্য মাহমুদ আহামাদী নেজাত জানান, সারাদেশে ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার হাসিনার পতন ঘটেছে। তার দোসরদের পদত্যাগ করতে বলা হয়েছিল। কিন্তু আজিম উদ্দিন যেহেতু আমাদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন সেহেতু আমরা তাকে ৯ দফা দিয়ে একটি স্টাম্পে অঙ্গীকারনামায় স্বাক্ষর নিয়েছি। সেখানে বলা আছে- যদি তিনি এই ৯ দফার একটিও ভঙ্গ করেন তাহলে তাকে স্বেচ্ছায় পদত্যাগ করতে হবে।

এ ব্যাপারে প্রধান শিক্ষক আজিম উদ্দিন জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রদের সঙ্গে আলোচনা করে দফাগুলো পড়ে অঙ্গীকারনামায় আমি স্বেচ্ছায় স্বাক্ষর করেছি। শিক্ষাপ্রতিষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনার জন্য আমি তাদের সহযোগিতা চেয়েছি।

জানা যায়, রাজিবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিন উপজেলা আ.লীগের সঙ্গে যুক্ত থাকায় বিদ্যালয় চলাকালে দলীয় কর্মসূচিতে অংশ নিতেন। ফলে নিয়মিত বিদ্যালয়ে সময় দিতেন না। এর ফলে ছাত্র, শিক্ষক ও অভিভাবকরা তার ওপর অসন্তষ্ট ছিলেন। এসব কারণে প্রধান শিক্ষকের সঙ্গে আলোচনা করে সমন্বয়করা এ সিদ্ধান্ত নেন। এ সময় উপস্থিত ছিলেন রাজিবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষিকা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

অঙ্গীকারনামায় ৯টি দফার মধ্যে রয়েছে- তিনি কোনো প্রকার রাজনৈতিক দলের সঙ্গে জড়িত বা রাজনৈতিক কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবেন না। সময়মতো শিক্ষকদের ক্লাসে উপস্থিত নিশ্চিত করতে হবে। সরকারি বিধি মোতাবেক প্রতিষ্ঠান পরিচালনাসহ শিক্ষার্থীদের ৭৫ শতাংশ উপস্থিতি, ড্রেসকোড এবং আইডি কার্ড বাধ্যতামূলক করতে হবে। সরকারি নির্দেশনা ছাড়া ভর্তি ফি, মাসিক ফি, পরীক্ষা ফি, রেজিস্ট্রেশন ফি, সার্টিফিকেট নিতে টাকা এবং অতিরিক্ত কোনো অর্থ নেওয়া যাবে না। এমন আরও বেশ কয়েকটি শর্ত জুড়ে দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের সব শর্ত মেনে নিয়ে পাঁচ টাকার স্টাম্পে অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন প্রধান শিক্ষক আজিম উদ্দিন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুপেয় পানির সংকটে পেকুয়ার একটি গ্রাম

২০৩৬ সালে অর্থের কোনো গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক

অহনার ‘বোন’ পরিচয় দিয়ে টাকা দাবি! সাবেক সহকারীকে কড়া হুঁশিয়ারি

ফ্রিল্যান্সারদের জন্য সুখবর

ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল করে ডিও পত্র তৈরি, সতর্কতা জারি

বিদেশি লিগে প্রথমবার ডাক পেলেন শামীম

লাল শাপলা দেখতে নেমে আর ফেরা হলো না কলেজছাত্রের 

৫ দফা দাবিতে ২৯ জুলাই থেকে বগুড়ায় অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

জাতীয় অধ্যাপক হলেন মাহবুব উল্লাহ

১০

বালকে চ্যাম্পিয়ন সিলেট, বালিকায় রংপুর

১১

ভিআইপি বক্স ছেড়ে মাঠে নেমে খেলা দেখলেন প্রধানমন্ত্রী

১২

খোলা ম্যানহোল নিয়ে কালবেলায় প্রতিবেদন, ব্যবস্থা নিচ্ছে সিটি করপোরেশন

১৩

খাল খনন শেষে ৩৬ লাখ টাকা কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১৪

ইউআইইউতে এক্সটেন্ডেড বিইএআর সামিট অনুষ্ঠিত

১৫

এবার থানায় জিডি করলেন সেই বিউটি রাণী পাল

১৬

বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তা বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের

১৭

এইচএসসিতে ভুল প্রশ্নপত্র বিতরণ, কেন্দ্র সচিবসহ ৩ কর্মকর্তাকে অব্যাহতি

১৮

দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নুরুল ইসলাম

১৯

পবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম

২০
X