লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুলাই ২০২৩, ১০:২৫ পিএম
আপডেট : ৩০ জুলাই ২০২৩, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

উলঙ্গ করে গোপনাঙ্গে রশি বেঁধে নির্যাতন

সামাজিক যোগাযোগমাধ্যমে যুবকের নির্যাতনের ভিডিও ভাইরাল । ছবি : কালবেলা
সামাজিক যোগাযোগমাধ্যমে যুবকের নির্যাতনের ভিডিও ভাইরাল । ছবি : কালবেলা

লালমনিরহাটের কালীগঞ্জে মাদক ব্যবসাকে কেন্দ্র করে সুমন মিয়াকে (২৭) উলঙ্গ করে গোপনাঙ্গে রশি বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে। লোকলজ্জার ভয়ে ঘটনা প্রথমে গোপন রাখলেও পরে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নির্যাতনের শিকার যুবক থানায় লিখিত অভিযোগ করেন।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, প্রথমে কিল ঘুসি ও পরে লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয় সুমন মিয়াকে। একপর্যায়ে তাকে উলঙ্গ করে গোপনাঙ্গে রশি দিয়ে দুই কেজি ওজনের পানির বোতল বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়।

জানা গেছে, লতাবর এলাকার সুমন মিয়া, মিলন মিয়া ও লিমন মিয়া ভারতীয় চোরাচালানসহ মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। সম্প্রতি মাদক ব্যবসা নিয়ে সুমন মিয়ার সঙ্গে মিলন ও লিমন মিয়ার বিরোধ বাধে। এর জেরে গত ২৫ জুলাই রাতে সুমন মিয়াকে আটক করে নির্যাতন করেন লিমন মিয়া, মিলন মিয়াসহ কয়েকজন। নির্যাতনের একপর্যায়ে সুমন মিয়াকে উলঙ্গ করে গোপনাঙ্গে রশি দিয়ে ২ কেজি ওজনের পানির বোতল বেঁধে নির্যাতন করেন তারা। সেই নির্যাতনের ভিডিও নির্যাতনকারীরা ধারণ করেন। পরে সেই ভিডিও পরিচিতদের মোবাইল ফোনে ছড়িয়ে দিলে তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। পরে এ ঘটনায় গত ২৮ জুলাই বাদী হয়ে থানায় অভিযোগ করেন সুমন মিয়া। কিন্তু গত ৩ দিনেও ঘটনার সঙ্গে জড়িতদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

সুমন মিয়া জানান, তারা তাকে মাদক ব্যবসায় জড়িত হতে বলেছিল। তাদের সঙ্গে মাদক ব্যবসা না করায় নির্যাতন করা হয়েছে। তবে এ ঘটনার সঙ্গে জড়িত লিমন ও মিলন মিয়ার সঙ্গে যোগাযোগ করার একাধিকবার চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

কালীগঞ্জ থানার ওসি মো. ইমতিয়াজ কবির বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১০

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১১

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১২

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৩

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৪

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৫

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৬

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৭

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৮

টিভিতে আজ যত খেলা

১৯

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

২০
X