ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুলাই ২০২৩, ১০:৫৩ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৩, ০১:২৭ এএম
অনলাইন সংস্করণ

ঈশ্বরদীতে নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ

নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ । ছবি : কালবেলা
নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ । ছবি : কালবেলা

পাবনার ঈশ্বরদীতে বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

রোববার (৩০ জুলাই) স্থানীয় এলাকাবাসী এ বিক্ষোভ করেন।

জানা যায়, ঈশ্বরদী পৌর শহরের মশুরিয়াপাড়া এলাকায় ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়। ২৭ বছর আগে ৮ জন শিক্ষক নিয়ে বিদ্যালয়টি এমপিওভুক্ত হয়। প্রতিষ্ঠাকালে এলাকাবাসী মো. মনিরুজ্জামানকে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেন। প্রধান শিক্ষক পদে নিয়োগ পেয়েই একের পর এক দুর্নীতি করে আত্মীয়স্বজনকে নিয়োগ দিয়ে বিদ্যালয়কে বাড়ি বানিয়ে ফেলেন।

এ বিষয়ে কাউন্সিলর মো. আমিনুল ইসলাম অভিযোগ করে বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপন বিজ্ঞপ্তির মাধ্যমে চতুর্থ শ্রেণির ৪ কর্মচারী এবং সহকারী প্রধান শিক্ষক নিয়োগ দিয়ে লাখ লাখ টাকার নিয়োগ বাণিজ্য করেন ।

বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের নিয়োগ কমিটি ও পরিচালনা পরিষদের সদস্য ইছাহক আলী মালিথা বলেন, বিক্ষোভের বিষয়ে কিছু জানি না। তবে শুনেছি, আমি যতটুকু জানি নিয়ম মেনে স্কুলে নিয়োগ সম্পন্ন হয়েছে। তিনি আরও বলেন, পৌর কাউন্সিলর আমিনুল হক স্কুল থেকে কোনো চাঁদা না পেয়ে এলাকাবাসী নিয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ করেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওহেদুজ্জামান বলেন, এ বিষয়ে এখনো কেউ আমাকে অভিযোগ করেনি, অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ওই শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ নায়েব আলী বিশ্বাস বলেন, সরকারি নিয়ম অনুযায়ী জেলা শিক্ষা অফিসার এ নিয়োগ দিয়েছে। আমি এর চেয়ে বেশি কিছু জানি না।

রোববার প্রধান শিক্ষক মনিরুজ্জামানের বাড়ি ঘেরাও করে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। খবর পেয়ে ঈশ্বরদী থানা প্রশাসন এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্মুক্ত হরমুজ প্রণালি, পার হচ্ছে এলএনজি জাহাজ 

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১০

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১১

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১২

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১৪

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১৫

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৬

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৭

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৮

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৯

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

২০
X