কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের ত্রাণ বিতরণ 

নোয়াখালীতে চার শতাধিক পরিবারের ত্রাণ বিতরণ করেছে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ। ছবি : সংগৃহীত
নোয়াখালীতে চার শতাধিক পরিবারের ত্রাণ বিতরণ করেছে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ। ছবি : সংগৃহীত

নোয়াখালী জেলার সেনবাগ, চৌমুহনী ও সোনাইমুড়ি থানার বিভিন্ন ইউনিয়নে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ।

গতকাল বুধবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত নোয়াখালী জেলার বিভিন্ন থানায় ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ এর মহাসচিব আল্লামা মুহিউদ্দিন রাব্বানী।

এ সময় তিনি বন্যাকবলিত মানুষের কথা শুনে সান্ত্বনা দিয়ে বলেন, সকলে আল্লাহর সাহায্য কামনা করুন। ধৈর্য ধরুন। আশা করি- দ্রুত সময়ের মধ্যে বন্যার সমস্যা শেষ হয়ে যাবে, ইনশাআল্লাহ।

তিনি বন্যার ভয়াবহতায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, আমরা বন্যার্তদের পাশে দাঁড়াতে তাহাফফুজে খতমে নবুওয়তের নেতাকর্মী ও ভ্রাতৃপ্রতিম দেশের বিভিন্ন সংগঠনের সমর্থকসহ সকল সামাজিক, সাংস্কৃতিক শ্রেণিপেশার বিত্তবান মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। আজ আমরা চার শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, তেল, মুড়ি, আলু, পেঁয়াজ, লবণ, বিস্কুট, বিশুদ্ধ পানি, জরুরি ওষুধ এবং শিশু খাবার বিতরণ করেছি। এ ছাড়া আমরা বিভিন্ন স্থানে বন্যার্তদের মাঝে নগদ অর্থও বিতরণ করেছি। এমন মানবিক বিপর্যয়ে আমরা আমাদের ভাইদের পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকব, ইনশাআল্লাহ। একইসঙ্গে বন্যা পরবর্তী পুনর্বাসন কাজেও তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ দুর্গত মানুষের পাশে থাকবে বলে তিনি আশ্বাস দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি বশিরুল্লাহ, প্রচার সম্পাদক মাওলানা রাশেদ বিন নূর, সহকারী প্রচার সম্পাদক মাওলানা আফসার মাহমুদ, মুফতি মাহমুদুল হাসান, মাওলানা আহসান মাহবুব, মাওলানা নূর হুসাইন নূরানি, মাওলানা রায়হান, মুফতি আম্মার মানসূর প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বন্যা ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবম পে-স্কেলে মূল বেতনে সমন্বয় হবে বিশেষ সুবিধা

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের খসড়া ফাঁস, কী আছে চুক্তিতে

হামের টিকায় গাফিলতি মিললে কঠোর ব্যবস্থা : সংসদে প্রধানমন্ত্রী

ওএসডির খবর জানেন না ফেনীর সিভিল সার্জন!

৭ বছরের শিশুকে অপহরণ-ধর্ষণ-হত্যা, গ্রেপ্তার-৩

সমসাময়িক বাংলা কবিতা : দুর্বোধ্যতার বর্ম ও গতানুগতিকতার আবর্তন

প্রধানমন্ত্রী নির্দেশে সংসদে হাজির এমপি এমরান চৌধুরী

প্রধানমন্ত্রী আসার আগেই ভেঙে পড়ল প্যান্ডেল

সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

পুরুষদের পর নারী দলও ধরাশায়ী অস্ট্রেলিয়ার কাছে

১০

সংসদে পররাষ্ট্রমন্ত্রী / বাংলাদেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য বহুমুখীকরণ ও কৌশলগত ভারসাম্য

১১

ইরান আচরণ না বদলালে আবার বোমা হামলা হবে : ট্রাম্প

১২

কুমিল্লায় থানার সামনে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

১৩

পুশইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১৪

১২৭৮ পরিবারকে ফ্যামিলি কার্ড দিলেন গয়েশ্বর–আমান

১৫

আনচেলত্তির কৌশল বদল, একাদশে বড় পরিবর্তন

১৬

ভার্চুয়ালি উদ্বোধন প্রধানমন্ত্রীর / চন্ডিছড়া চা-বাগানের ৩৭৯ শ্রমিক পেল ফ্যামিলি কার্ড

১৭

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / সীমান্তে অপ্রীতিকর ঘটনা শূন্যে নামিয়ে আনতে কাজ করছে সরকার

১৮

এক বিশ্বকাপের সময় হত্যা, আরেকটির সময় এলো মৃত্যুদণ্ডের রায়

১৯

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

২০
X