কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪, ০৩:০৯ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে যুবককে কুপিয়ে হত্যা

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

গাজীপুরর সিটি করপোরেশনের টঙ্গীতে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) ভোর রাতের দিকে টঙ্গীর কেরানীটেক বস্তি এলাকায় এ ঘটনা ঘটে। সকাল ১০টার দিকে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত সেলিম (৩০) নরসিংদী জেলার শিবপুর থানার নোয়াদিয়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। সেলিম তার স্ত্রী বৃষ্টি আক্তারকে নিয়ে টঙ্গীর কেরানীটেক বস্তির স্থানীয় বকুলের ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সেলিম পেশায় একজন বাবুর্চি। বৃহস্পতিবার ভোরে কেরানীটেক বস্তিতে বেবির ঘরের সামনে ফাঁকা জায়গায় তাকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে সেলিমের স্ত্রী বৃষ্টি তার স্বামীকে উদ্ধার করে চিকিৎসা জন্য টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সেলিমের মৃত্যু হয়। পরে হাসপাতাল থেকে পুলিশে খবর পাঠালে পুলিশ মরদেহ উদ্ধার করে।

সেলিমের স্ত্রী বৃষ্টি আক্তার অভিযোগ করে বলেন, স্থানীয় যুবক রনি ও খালেকের সঙ্গে আমার স্বামীর পূর্ব বিরোধ ছিল। বৃহস্পতিবার ভোরে রনির মায়ের ঘরের সামনে আমার স্বামীকে কুপিয়ে আহত করে পালিয়ে যায় কয়েকজন। পরে খবর পেয়ে তাকে হাসপাতালে নিয়ে আসি। সকালে মৃত্যু হয়েছে, আমি মামলা করব।

টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক ইমরান আহমেদ বলেন, গুরুতর আহত অবস্থায় সেলিম নামে এক যুবককে আনা হয়। তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।

টঙ্গী পূর্ব থানার ওসি সৈয়দ রাফিউল করিম বলেন, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান আচরণ না বদলালে আবার বোমা হামলা হবে : ট্রাম্প

কুমিল্লায় থানার সামনে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

পুশইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১২৭৮ পরিবারকে ফ্যামিলি কার্ড দিলেন গয়েশ্বর–আমান

আনচেলত্তির কৌশল বদল, একাদশে বড় পরিবর্তন

ভার্চুয়ালি উদ্বোধন প্রধানমন্ত্রীর / চন্ডিছড়া চা-বাগানের ৩৭৯ শ্রমিক পেল ফ্যামিলি কার্ড

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / সীমান্তে অপ্রীতিকর ঘটনা শূন্যে নামিয়ে আনতে কাজ করছে সরকার

এক বিশ্বকাপের সময় হত্যা, আরেকটির সময় এলো মৃত্যুদণ্ডের রায়

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ইরান চুক্তিতে বিশ্ববাজার অনেক খুশি : ট্রাম্প

১০

ইউএনএইচসিআরের নির্বাহী কমিটির ব্যুরোর নেতৃত্বে প্রথমবার বাংলাদেশ

১১

‘আমরা সবাই মেসিকে মিস করব’

১২

রাগীব হাসানের গুচ্ছ কবিতা

১৩

সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

১৪

ওবামা ইরানকে ঘুষ দিয়েছিলেন, দাবি ট্রাম্পের

১৫

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি বার্তা, প্রকাশ করল শিক্ষা বোর্ড

১৬

শাজাহানপুরে যুবদলের আংশিক কমিটি অনুমোদন

১৭

বাজেটে কৃষি খাতের প্রকৃত বরাদ্দ ও কৃষকের অধিকার নিয়ে নাগরিক সংলাপ

১৮

হার দিয়ে শুরু করল বাংলাদেশ

১৯

পরিচয়ের খোঁজে আদালতে ক্লাউডিয়া চৌধুরী

২০
X