মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৭ এএম
অনলাইন সংস্করণ

নরসিংদীতে মৎস্যজীবী লীগ নেতাকে কুপিয়ে হত্যা 

জেলা মৎস্যজীবী লীগের কার্যকরী সদস্য লিজন মোল্লা। ছবি : সংগৃহীত 
জেলা মৎস্যজীবী লীগের কার্যকরী সদস্য লিজন মোল্লা। ছবি : সংগৃহীত 

নরসিংদীতে এক মৎস্যজীবী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩১ আগস্ট) রাত ১২টার দিকে পৌর শহরের বাসাইল শাহী ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে।

নিহত মৎস্যজীবী লীগ নেতার নাম লিজন মোল্লা (৩০)। তিনি বাসাইল এলাকার আলমগীর মোল্লার ছেলে এবং জেলা মৎস্যজীবী লীগের কার্যকরী সদস্য।

স্থানীয় সূত্রে জানা যায়, লিজন মোল্লা স্থানীয় ট্রমা সেন্টারে কাজ করতেন। শনিবার রাতে ট্রমা সেন্টারে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ঈদগাহ মাঠে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার পথরোধ করে এলোপাথারি কুপিয়ে জখম করে। এছাড়া তার মোটর সাইকেলটিতেও আগুন লাগিয়ে দেয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক লিজনকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদুল কবির আরিফ বলেন, তাকে মৃত অবস্থায়ই হাসপাতালে হয়েছে। তার শরীরে জখমের চিহ্ন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X