চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৭ এএম
অনলাইন সংস্করণ

বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, বাড়িতে আগুন-লুটপাট

নিহত নয়ন আলী। ছবি : সংগৃহীত
নিহত নয়ন আলী। ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নয়ন আলী (৩৫) নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে হামলাকারীরা নিহতের বাড়িতে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ ও লুটপাট করে বলে অভিযোগ।

সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের বাবুপুর মোড়ে হামলার ঘটনা ঘটে।

নিহত নয়ন আলী (৩৫) শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা মোড়লটোলা গ্রামের মো. আব্দুল করিমের ছেলে। নিহত নয়ন স্থানীয় বিএনপি নেতা আশরাফুল ইসলাম আশরাফের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে সোমবার সন্ধ্যায় বাবুপুর মোড়ে নয়ন আলীর ওপর অতর্কিত হামলা চালায় একদল দুর্বৃত্ত। এ সময় দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) এ রেফার্ড করেন।

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল জেলা হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. ইসরুল ইসলাম তুষার জানান, তার দুই হাত ও দুই পায়ে গভীর জখম থাকায় প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়। তবে রামেকে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, হাসপাতালে আনার সময়ই নয়ন মৃত্যুপথযাত্রী ছিলেন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে নয়ন আলীর মৃত্যুর পর রাতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিহত নয়নের বাড়িতে হামলাকারীরা ভাঙচুর চালিয়ে ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করে। আগুনে বাড়ির একটি অংশ পুড়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিহত নয়নের মা বলেন, ‘সাত্তার, বাবুল (ঝাপড়া), খাইরুল (ঝাপড়া), ঢোড়বোনা গ্রামের সাহেব, রাজ্জাক ও সুমনসহ আরও অনেকে আমার ছেলেকে হত্যা করেছে। পরে তারা আমাদের বাড়িতে আগুন দিয়ে সব লুটপাট করে নিয়ে গেছে।’

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ হুমায়ুন কবীর বলেন, ‘নয়নের রাজনৈতিক পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

চরিত্র হনন: এক নীরব ঘাতক

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

১০

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

১১

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

১২

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

১৩

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

১৪

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

১৫

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

১৬

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

১৭

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

১৮

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

১৯

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

২০
X