লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ১২ জুন ২০২৩, ০৭:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ফয়জুল করীমের ওপর হামলা, জড়িতদের শাস্তির দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ 

সোমবার ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। ছবি : কালবেলা
সোমবার ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। ছবি : কালবেলা

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়রপ্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের ওপর হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করা হয়েছে। এ সময় মিছিল থেকে ‘ভোট চোর’সহ সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেয় বিক্ষুব্ধরা। একই সঙ্গে ফয়জুল করীমের ওপর হামলাকারীদের শাস্তির দাবিও জানিয়েছে তারা।

সোমবার (১২ জুন) সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। জেলা শহরের দক্ষিণ তেমুহনী এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে উত্তর তেমুহনী এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

দলটির জেলা কমিটির সভাপতি দেলাওয়ার হোসাইনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন জেলা শাখার সিনিয়র নেতা মাওলানা জহির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আ হ ম নোমান সিরাজী, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাহমুদুল হাসান এবং ইসলামী যুবআন্দোলনের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আব্দুজজাহের আরেফী প্রমুখ। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আমাদের সিনিয়র নায়েবে আমির ফয়জুল করীমের ওপর হামলা সরকারের ব্যর্থতার বহিঃপ্রকাশ। ভোটে নিশ্চিত হার জেনেই তারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। অনতিবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।

এর আগে সোমবার দুপুরে বরিশাল সিটি নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে হাজেরা খাতুন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে ফয়জুল করীমের ওপর হামলার ঘটনা ঘটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

দুর্নীতি করলে আওয়ামী লীগের চেয়েও খারাপ পরিণতি হবে: সারজিস আলম

১০

কবর জিয়ারতকালে ২ ভাইয়ের ওপর আ.লীগ নেতার হামলা

১১

আমাদের সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে: হাসনাত আব্দুল্লাহ

১২

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৩

১৪০০ কোটিতে ১৯ বছরের তরুণকে দলে ভেড়াতে মরিয়া রিয়ালসহ ইউরোপের ৪ জায়ান্ট

১৪

জ্ঞান ও তথ্যের সঠিক ব্যবহারে অনুসন্ধানী সাংবাদিকতা জোরদার হবে: ইফতেখারুজ্জামান

১৫

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

১৬

সরকার কৃষকদের পাশে আছে: পানিসম্পদমন্ত্রী

১৭

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেপ্তার দাবি জাতীয়তাবাদী সমমনা জোটের

১৮

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

১৯

চুরি করতে গিয়ে নারীকে হত্যা, গ্রেপ্তার ২

২০
X