মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৮ এএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১২ এএম
অনলাইন সংস্করণ

মেঘনা নদীতে যৌথ অভিযানে বাল্কহেড জব্দসহ গ্রেপ্তার ১১

গ্রেপ্তার আসামিরা। ছবি : কালবেলা
গ্রেপ্তার আসামিরা। ছবি : কালবেলা

কুমিল্লার মেঘনা উপজেলার মেঘনা নদীতে যৌথ অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি বালুবাহী বাল্কহেড জব্দ ও ১১ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার নলচর এলাকার নদীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ১১ জন হলেন, মেঘনা উপজেলার নলচর গ্রামের মৃত বিল্লাল হোসেনের ছেলে আকবর আলী (৪৭), বশীর উদ্দিনের ছেলে মো. মেহেদী হাসান (২৪), পিরোজপুরের নাজিরপুর উপজেলার ডুমুরিয়া গ্রামের আব্দুস সালাম মোল্লার ছেলে মো. ফেরদৌস মোল্লা (৩৫), নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নবীনগর গ্রামের সোহরাব উদ্দিনের ছেলে মো. সুমন সরকার (৩০), ভাটিবন্দর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে এমতাজ আলী (৪৭)।

লক্ষ্মীপুর সদর উপজেলার মধ্যেরচর রমনি মোহন গ্রামের মোস্তফা মাঝির ছেলে মো. মিরাজ (২৫), বরগুনা সদর উপজেলার আজকরকাঠি গ্রামের মো. আফজাল হোসেনের ছেলে মো. সাব্বির (১৮), আকবর আলীর ছেলে আবু জাফর (৩৮), পটুয়াখালীর ধুমকি উপজেলার চর বড়ুয়া গ্রামের বাকের হাওলাদারের ছেলে মো. ইউসূফ (৪০), মির্জাগঞ্জ উপজেলার উত্তর আমরা গাছিয়া গ্রামের মৃত কাশেম আলী জর্ন্মদারের ছেলে মো. পনু জর্ন্মদার (৫৭) ও আমরাগাছিয়া গ্রামের জাকির হোসেনের ছেলে মো. ইমরান (২৫)।

নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এ কে এম আলমগীর জাহান বলেন, কয়েকদিন ধরে তারা এই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। তাদেরকে আটক করার জন্য বেশ তৎপর ছিলাম। অবশেষে যৌথ বাহিনীর অভিযানের মাধ্যমে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নদীপথে কোনো অপরাধের সংবাদ পাওয়া গেলে যৌথ বাহিনী অভিযানের মাধ্যমে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

মেঘনা থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক কালবেলাকে বলেন, রাতের অন্ধকারে চুরি করে বালু উত্তোলনের সংবাদ বিভিন্ন মাধ্যমে জানতে পারি। রাতের অন্ধকারে বালু উত্তোলন শুরু করলে আমরা অভিযান পরিচালনা করি। এ সময় একটি বাল্কহেড জব্দসহ ১১ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১০

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১১

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১২

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৩

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৪

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৫

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৬

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৭

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৮

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৯

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

২০
X