চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ব্যারিস্টার সুমনসহ ৯৮ জনের বিরুদ্ধে মামলা

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। ছবি : সংগৃহীত
ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। ছবি : সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনসহ ৯৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রজনতার মিছিলে হামলা চালিয়ে গুরুতর জখমের অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছে।

গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনের মিছিলে অংশ নিয়ে বাহুবল উপজেলার বরগাও গ্রামের ইয়াকুব আলীর ছেলে ওলিউর রহমানসহ বেশ কয়েকজন শিক্ষার্থী ও সাধারণ মানুষ আহত হন।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে চুনারুঘাট উপজেলা যুবদলের যুগ্মআহ্বায়ক নাসির উদ্দিন মামলাটি দায়ের করেন।

চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় বুধবার রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ মামলায় সাবেক এমপি ব্যারিস্টার সুমনকে হুকুমদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। অপর ৯৭ জন আসামির মধ্যে বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছামাদ ছাড়াও উপজেলা যুবলীগের সভাপতি লুৎফুর রহমান চৌধুরী, সাবেক মেয়র মোহাম্মদ সাইফুল আলম রুবেল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক আসাদুজ্জামান লিটন, উপজেলা তাতী লীগের সভাপতি খন্দকার কবির, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল, সাধারণ সম্পাদক মাসুম, কাউন্সিলর আব্দুল হান্নানসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগের বিভিন্ন পর্যায়ের নেতা।

এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৭০ থেকে ৮০ জনকে। তবে সরকার পতনের পর থেকে মামলায় উল্লিখিত আসামিদের মধ্যে সাবেক এমপি সুমনসহ অধিকাংশই আত্মগোপনে চলে গেছেন বলে জানা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষক-কর্মচারীদের এমপিও অর্থ পরিশোধে নতুন নির্দেশনা

সুইজারল্যান্ডে বারে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৪১

নির্বাচিত হলে ক্রীড়াঙ্গন নিয়ে বড় পরিকল্পনা বাস্তবায়ন করবে বিএনপি : আমীর খসরু

হরমুজ প্রণালিতে মহড়া নিয়ে নতুন তথ্য দিল ইরান

সকাল থেকে ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 

ঢাকার শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

সীমান্তে বিজিবির ওপর হামলা

নির্বাচনে আইনশৃঙ্খলা বিঘ্ন হলে যেসব নম্বরে অভিযোগ

সোমবার রাজধানীতে যেসব মার্কেট বন্ধ

তারেক রহমানের জন্য প্রতীক্ষা বাড়ল ‘জিয়াবাড়ির’

১০

০২ ফেব্রুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১১

চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে : সাইফুল হক

১২

নির্বাচিত হলে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আমিনুল হক

১৩

তেজগাঁওয়ে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত

১৪

বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, যা বলছে আইসিসি

১৫

রাজধানীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

১৬

‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’

১৭

নানা কর্মসূচিতে সুরভীর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৮

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

১৯

বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক

২০
X