সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ভেড়ামারায় ইউএনওর বদলি আদেশ প্রত্যাহার দাবিতে প্রতিবাদসভা

ভেড়ামারায় ইউএনওর বদলি আদেশ প্রত্যাহার দাবিতে প্রতিবাদসভা

কুষ্টিয়ার ভেড়ামাড়ায় ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকাশ কুমার কুন্ডুর বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ভেড়ামারা উপজেলা চত্বরে দুপুর ১২ টায় সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে শিক্ষার্থীরা ভেড়ামারার প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ বিক্ষোভ করে।

এ সময় উপজেলার আশেপাশের প্রায় ১৫টি স্কুলের শত শত শিক্ষার্থীরা জড়ো হয়ে ‘ইউএনও স্যারের বদলি মানি না মানব না’ স্লোগানে মুখরিত করে তোলে উপজেলা প্রাঙ্গণ।

শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি তোলা হয়, আমাদের ইউএনও আকাশ কুমার কুন্ডু একজন হৃদয়বান মানুষ। তিনি শিক্ষা সহায়ক, ভেদাভেদ ভুলে সব মানুষের সঙ্গে মিশতে পারেন, আমরা তার থেকে সুষ্ঠু বিচার সবসময় পেয়ে আসছি। তিনি এসে ভেড়ামারার অনেক উন্নতি করেছেন। উপজেলাকে উন্নয়নমুখী এবং পরিচ্ছন্ন নগরী করার জন্য আরও কিছুদিন আমরা তাকে এখানে চাই।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন বলেন,আমাদের ইউএনও মেহেরপুর সদরে বদলি হয়েছেন। তিনি অত্যন্ত ভালো মানুষ। আপনারা শান্তিপূর্ণভাবে অবস্থান করুন, বিশৃঙ্খলা করবেন না। আমরা আপনাদের দাবির কথা ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি। তারা ব্যবস্থা নেবেন।

জান্নাতুল ফেরদাউস টনি বলেন, উপজেলার একজন সাধারণ নাগরিক হয়ে জনবান্ধব এ ইউএনওকে আমরা চাই। খুব অল্প সময়ে তিনি সবার মন জয় করেছেন।

ভেড়ামারা উপজেলার নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ড কালবেলাকে বলেন, আমার বদলি আদেশ পেয়েছি। কিন্তু রিলিজ আদেশ হাতে পাইনি। সরকারের সিদ্ধান্তকে আমি শ্রদ্ধা জানাই। পাশাপাশি ভেড়ামারাবাসীর সিদ্ধান্তকেও শ্রদ্ধা জানাই। সরকার চাইলে আমি যেতে কিংবা থাকতেও রাজি। তবে ভেড়ামারার মানুষের ভালোবাসায় আমি মুগ্ধ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X