ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশীয় অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমিল্লা-সিলেট মহাসড়কের পুনিয়াউট এলাকা থেকে অস্ত্রসহ গ্রেপ্তার ৪ ছিনতাইকারী। ছবি : কালবেলা
ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমিল্লা-সিলেট মহাসড়কের পুনিয়াউট এলাকা থেকে অস্ত্রসহ গ্রেপ্তার ৪ ছিনতাইকারী। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ায় দেশীয় অস্ত্রসহ ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ভোরে শহরের কুমিল্লা-সিলেট মহাসড়কের পুনিয়াউট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো- শহরের দক্ষিণ পৈরতলা এলাকার আলমগীর মিয়ার ছেলে রিপন মিয়া (২২), আক্তার মিয়ার ছেলে মোহাম্মদ আমির হোসেন (২০), আলমগীর হোসেনের ছেলে মোহাম্মদ হৃদয় (১৮) ও নাহিদ মিয়ার ছেলে আকাশ মিয়া (১৮)।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি ছিনতাইকৃত মোবাইল ফোন ও কয়েকটি রাম দা, ছুরিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১০

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১১

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১২

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৩

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৪

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৫

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৬

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৭

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৮

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৯

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

২০
X