হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:১২ পিএম
অনলাইন সংস্করণ

মাজার ভাঙার প্রতিবাদে হরিরামপুরে সমাবেশ

সারা দেশে ওলি-আউলিয়ার মাজার ভাঙার প্রতিবাদে মানিকগঞ্জের হরিরামপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ। ছবি : কালবেলা
সারা দেশে ওলি-আউলিয়ার মাজার ভাঙার প্রতিবাদে মানিকগঞ্জের হরিরামপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ। ছবি : কালবেলা

সারা দেশে ওলি-আউলিয়ার মাজার ভাঙার প্রতিবাদে মানিকগঞ্জের হরিরামপুরের ঝিটকা বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ঐতিহাসিক ঝিটকা বাজার বাসস্ট্যান্ডে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে ঝিটকা শরিফ সর্বজনীন সুফি কল্যাণ পরিষদের আয়োজনে শুরুতেই উপজেলার বিভিন্ন দরবার থেকে আসা ভক্ত ও আশেকানরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ঝিটকা বাজারের বিভিন্ন গলি প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে এসে এক প্রতিবাদ সমাবেশ করে। প্রতিবাদ সমাবেশে বিভিন্ন দরবারের ভক্ত-আশেকানরা বক্তব্য দেন।

সমাবেশে বক্তারা বলেন, এ দেশ ওলি-আওলিয়ার। এই বাংলার বুকে ওলি-আউলিয়াদের মাধ্যমেই ইসলাম প্রচার শুরু হয়েছে। ৩৬০ জন আউলিয়ার কারণে এ দেশ সোনার বাংলা হয়েছে। কোনো রাজনৈতিক দলের কারণে নয়। কয়েকদিনে দেশে শতাধিক মাজার ধ্বংস করা হয়েছে। যারা মাজার ভাঙচুর করছেন, তারা ইসলামপন্থি নন। কারণ ইসলাম হলো শান্তির প্রতীক। যারা মাজার ভাঙছে, তারা এ দেশে কোনো ইসলাম প্রতিষ্ঠা করতে চান না।

তারা আরও বলেন, এ দেশে রাতের আঁধারে মাজারগুলো ভাঙা হচ্ছে। আর একটা মাজার যদি ভাঙা হয়, তাহলে আমরাও কিন্তু বসে থাকব না। তাই ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে আমাদের দাবি, বাংলাদেশে আর যেন কোনো মাজার ভাঙচুর করা না হয়। যেসব মাজার ভাঙচুর করা হয়েছে, তা দ্রুত সংস্কার করার দাবিও জানান বক্তারা।

প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন দরবার এ লোকমানিয়ার খাদেম, সৈয়দ আখতার হোসেন, জসিমিয়া দরবার শরিফের পীর জসিম মোল্লা, ঝিটকা শরিফের কওসার ওরফে জিন্দা শাহ, দরবারের খাদেম হযরত খাজা দেলোয়ার হোসেন চিশতী ওরফে রাজা শাহ, কাণ্ঠাপাড়ার আতিকুর রহমান চিশতী, দেওয়ান রশিদিয়া দরবারের পক্ষে দাউদ আহাম্মেদ চিশতী, আফাজিয়া দরবার শরিফের পীর মেহেদী হাসান টুটুল, রশিদিয়া দরবার শরিফের খাদেম গোলাম মোস্তফা, এশকে মাওলা দরবার শরিফের পীর হিমেল আল চিশতী, ফকির মাওলা দরবার শরিফের পক্ষে আরিফ সরকার, বাঠুইমুড়ি শাহী মঞ্জিলের পক্ষে জুয়েল মাহমুদ খান প্রমুখ।

সমাবেশে বিভিন্ন দরবার থেকে সহস্রাধিক ভক্ত-আশেকান উপস্থিত ছিলেন।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১০

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১১

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১২

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৩

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৪

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৫

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৬

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৭

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৮

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৯

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

২০
X