বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৯ এএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৮ এএম
অনলাইন সংস্করণ

ছাত্রদল নেতার গুদাম থেকে সাড়ে ১৭ লাখ টাকার মালামাল উদ্ধার

জব্দ কম্বলসহ বিভিন্ন মালামাল। ছবি : কালবেলা
জব্দ কম্বলসহ বিভিন্ন মালামাল। ছবি : কালবেলা

নেত্রকোনার কলমাকান্দায় ইউনিয়ন ছাত্রদল সভাপতি এরশাদুর রহমান বিদ্যুতের গুদাম থেকে কম্বলসহ সাড়ে ১৭ লাখ টাকার মালামাল উদ্ধার করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার রংছাতি ইউনিয়নের মুন্সিপুর গ্রামের ছাত্রদল সভাপতির গুদামে অভিযান পরিচালনা করে যৌথবাহিনী।

এ সময় কম্বল ছাড়াও সিগারেটের ফিল্টার মোড়ানো খালি সিগারেট উদ্ধার করা হয়। এরশাদুর রহমান বিদ্যুৎ উপজেলার রংছাতি ইউনিয়ন ছাত্রদল সভাপতি।

বিষয়টি নিশ্চিত করেন কলমাকান্দা উপজেলার সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের কমান্ডার মো. আসিফ প্রামাণিক নুহাশ।

স্থানীয় ও সেনাবাহিনী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কলমাকান্দা ক্যাম্প ক্যাপ্টেন মো. আসিফ প্রামাণিক নুহাসের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলার রংছাতি ইউনিয়ন ছাত্রদল সভাপতি মো. এরশাদুর রহমান বিদ্যুতের মুন্সিপুর গ্রামের গুদাম থেকে ৩৩১ পিস কম্বল ও ১ লাখ ৪০ হাজার পিস সিগারেটের ফিল্টার জব্দ করা হয়। জব্দ কম্বল ও সিগারেট ফিল্টারের মূল্য ১৭ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা। তবে অভিযানে চোরাকারবারিদের কাউকে আটক করতে পারেনি যৌথবাহিনী।

নেত্রকোনা সেনাবাহিনীর ক্যাম্পের মেজর জিসানুল হায়দার জানান, যৌথবাহিনীর অভিযানে ভারতীয় কম্বল ও সিগারেট ফিল্টার জব্দ করা হয়েছে। জব্দ এসব মালামাল বিজিবির কাছে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১০

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৩

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৪

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৫

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৬

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৭

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৮

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৯

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

২০
X