তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৮ এএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৫ এএম
অনলাইন সংস্করণ

ক্রেতা সেজে মাদক কারবারিকে ধরল ডিবি পুলিশ

ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার মিরাজ পল্লান। ছবি : কালবেলা
ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার মিরাজ পল্লান। ছবি : কালবেলা

বরগুনার তালতলীতে ক্রেতা সেজে মিরাজ পল্লান নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে তালতলী থানার মালিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক মিরাজ পল্লান নিশানবাড়িয়া ইউনিয়নের চামোপাড়া এলাকার মৃত মহারাজ পল্লানের ছেলে।

ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) সুশীল বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক পাচারকারী মিরাজ পল্লান ইয়াবার একটি চালান নিয়ে তালতলী থানার মালিপাড়া এলাকায় অবস্থান করছে এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। ক্রেতা সেজে ৫০০ পিস ইয়াবা ক্রয়ের করার কথা জানালে মিরাজ বলে বেশি লাগলে এনে দেওয়া যাবে। পরে তার দেওয়া তথ্য মতে তল্লাশি চালিয়ে সেখান থেকে ১৮০ পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, মিরাজ পল্লান একজন মাদক পাচারকারী। সে চট্টগ্রামে থাকে। বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করেন তিনি। ইয়াবাগুলো উপজেলার মাদক কারবারিদের কাছে সরবরাহ করতে মালিপাড়া এলাকায় এসেছিল। জিজ্ঞাসাবাদে এসব কথা স্বীকার করেছে মিরাজ। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে দল ঘোষণা বিসিবির

হাদিকে গুলি করা সন্দেহভাজনের ছবি প্রকাশ, তথ্য চায় পুলিশ

ওসমান হাদির বাড়িতে চুরি

মালদ্বীপে যুবদল কর্মীর মৃত্যুতে দোয়া মাহফিল

দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, ভোগান্তিতে যাত্রী-চালকরা

যুক্তরাজ্যে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে বাংলাদেশি বংশোদ্ভূতসহ ৯০ লাখ মানুষ

শীত নিবারণে বিছানায় কয়লার আগুন, পুড়ে ছাই বৃদ্ধা

প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যমুনায় যাচ্ছেন বিএনপির দুই নেতা

আইপিএল, বিগ ব্যাশ মাতানো বিধ্বংসী অলরাউন্ডার এবার বিপিএলে

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১০

কেরানীগঞ্জে আগুন লাগা ভবন থেকে জীবিত উদ্ধার ৪২

১১

নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি গ্রেপ্তার

১২

কলকাতায় মেসি, জেনে নিন কখন কী করবেন

১৩

জেসিআই বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট আরেফিন রাফি

১৪

চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে ইরাক-রাশিয়া

১৫

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আজই আবেদন করুন

১৬

নিখোঁজ প্রতিবন্ধী শিশুর লাশ মিলল পুকুরে

১৭

জেলা নির্বাচন কার্যালয়ে আগুন, পুড়েছে নথিপত্র

১৮

সরকারকে সহযোগিতা করা জরুরি : রাষ্ট্রদূত মুশফিক

১৯

তিন দিন ধরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রাও একই

২০
X