মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৫ এএম
অনলাইন সংস্করণ

বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, দেশ ছেড়ে পালালেন হাসান

স্বামী-স্ত্রী পরিচয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান হাসান ও ভুক্তভোগী তরুণী। ছবি : সংগৃহীত
স্বামী-স্ত্রী পরিচয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান হাসান ও ভুক্তভোগী তরুণী। ছবি : সংগৃহীত

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন এক তরুণী। এ ঘটনায় বাড়ি ছেড়ে পালিয়েছেন প্রেমিক হাসান মিয়া।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) থেকে উপজেলার আমতলী ইউনিয়নের কড়াইল্যাছড়ি ৪নং ওয়ার্ড বাজার পাড়া এলাকায় প্রেমিক হাসান মিয়ার বাড়িতে অবস্থান নিয়েছেন তিনি।

হাসান মিয়া (৩০) ওই গ্রামের আব্দুল হাকিমের ছেলে। ভুক্তভোগী ওই তরুণী (২১) কুমিল্লা আলেখার চর এলাকায় বাসিন্দা।

ঘটনার পর হাসান মিয়া বাড়ি থেকে পালিয়েছেন। তার পরিবার থেকে জানানো হয়েছে, সে সৌদি আরব চলে গেছেন।

ভুক্তভোগী তরুণী জানান, তিন বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। এ সময় তারা একাধিকবার কক্সবাজার গিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে ছিলেন। এভাবে বিয়ের প্রলোভন দিয়ে দিনের পর দিন সম্পর্ক চালিয়ে গেছেন তারা। তাদের অন্তরঙ্গ ছবি ও কথোপকথনের প্রমাণ রয়েছে তরুণীর কাছে। এরই মধ্যে হাসান সৌদি আরব চলে যান। দীর্ঘ এক বছর বিদেশ থেকে গত কয়েকদিন আগে দেশে এসে তাকে সিলেট যাওয়ার প্রস্তাব দেন। সে প্রস্তাব প্রত্যাখ্যান করে তাকে বিয়ের জন্য চাপ দিলে হাসান তা প্রত্যাখ্যান করে। পাশাপাশি বিভিন্ন অজুহাতে তাকে অবহেলা শুরু করলে টের পেয়ে প্রেমিক হাসানের বাড়িতে এসে বিয়ের জন্য অনশন করে ওই তরুণী।

হাসানের ছোট ভাই সাদ্দাম হোসেন বলেন, একটি মেয়ে আমাদের বাসায় এসে আমার বড় ভাইয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে বলে জানায়। আমার ভাইয়ের এসব সম্পর্কের বিষয়ে আমরা অবগত নই। ভাই দেশের বাইরে চলে গেছেন বলে ফেসবুকে পোস্ট করেছেন। সারাদিন অনেক লোকের আনাগোনায় ও হুমকি-ধমকিতে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।

ওয়ার্ডের মেম্বার আজগর হোসেন বলেন, বিষয়টি আমাকে কেউ জানায়নি। লোকমুখে শুনেছি একটি মেয়ের অনশনের কথা।

মাটিরাঙ্গা থানার ওসি কমল কৃষ্ণ ধর বলেন, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন কোনোভাবেই ঝুঁকিতে ফেলা যাবে না : সাইফুল হক

মৃত আত্মীয়কে দেখে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ড. ওবায়দুল ইসলামের উদ্যোগে দোয়া মাহফিল

খালেদা জিয়ার আরোগ্য লাভের অপেক্ষায় কোটি জনতা : অপর্ণা রায়

ঢাকায় রুশ গণ-কূটনীতির শতবর্ষ উদযাপন

ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী শক্তি ঐক্যবদ্ধ : মুফতি মোস্তফা কামাল

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের নির্বিচার গুলি, শিশুসহ অন্তত ১২ জন নিহত

সুখে-দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি শুভ্রার

ঘুষ নেওয়ার সংবাদ প্রকাশ / সাংবাদিককে গালি দিয়ে ভূমি কর্মকর্তা ফেসবুক পোস্ট

কুয়াশা নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস

১০

নির্ধারিত সময়ের আগে অফিসে প্রবেশ, নারী কর্মীকে চাকরিচ্যুত করল কোম্পানি

১১

শহীদ শিহাবের কবর জিয়ারতে জেলা এনসিপির নতুন কমিটির নেতারা

১২

২-৪টা আসনের জন্য কারও সঙ্গে জোট করব না : নুর

১৩

‘আমাকে সাসপেন্ড করেন’ বলতে থাকা চিকিৎসককে অব্যাহতি

১৪

বাংলাদেশে খালেদা জিয়ার বিকল্প কেউ নেই : কায়কোবাদ

১৫

গণতন্ত্র উত্তরণে খালেদা জিয়ার বেঁচে থাকা জরুরি : অমিত

১৬

চিকিৎসায় অবিশ্বাস্য সাফল্য, ৩ দিনেই ক্যানসার থেকে সুস্থ হলেন নারী

১৭

‘টাইম টু টাইম’ শাশুড়ির স্বাস্থ্যের খোঁজ রাখছেন ডা. জুবাইদা

১৮

বিএনপি সবসময়ই ‘পলিটিক্স অফ কমিটমেন্টে’ বিশ্বাসী : রিজভী

১৯

বছরের শুরুতে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হবে : গণশিক্ষা উপদেষ্টা

২০
X