বান্দরবান প্রতিনিধি
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

অবরোধের প্রভাব পড়েনি বান্দরবানে

অবরোধে বান্দরবানে যান চলাচল স্বাভাবিক। ছবি : কালবেলা
অবরোধে বান্দরবানে যান চলাচল স্বাভাবিক। ছবি : কালবেলা

খাগড়াছড়ি ও রাঙামাটিতে সংঘাতের ঘটনায় জুম্ম ছাত্র-জনতার ডাকা তিন পার্বত্য জেলায় (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) ৭২ ঘণ্টা সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিলেও বান্দরবানে অবরোধের প্রভাব পড়েনি। চলছে সব ধরনের গণপরিবহন। খোলা আছে নৌপথ।

শনিবার (২১ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায়, সকালে বান্দরবান থেকে ছেড়ে গেছে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের বাস। নিত্যদিনের মতো সব ধরনের দোকান ছিল খোলা। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বান্দরবান-কেরানীহাট-চট্টগ্রাম চেয়ার কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক সুব্রত দাশ ঝুন্টু বলেন, সকাল থেকে আমাদের বাস চলছে। চলার পথে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়নি। অবরোধের প্রভাব পড়েনি।

জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এদিকে শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়িতে হামলার প্রতিবাদে পাহাড়ি সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। বিক্ষোভ মিছিলটি শহরের রাজার মাঠ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মুক্তমঞ্চের সামনে সমাবেশে বক্তব্য রাখেন জন ত্রিপুরা, বিটন তঞ্চঙ্গ্যা, অংশৈখিং মারমা, টনয়া ম্রো প্রমুখ। বক্তারা অবিলম্বে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

তবে এর পরপরই বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে জরুরি শান্তি-সম্প্রীতির বৈঠক আয়োজন করা হয়। এতে পাহাড়ি-বাঙালি সম্প্রদায় ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

দুই দফা অ্যাম্বুলেন্স আটক, রোগীর মৃত্যু

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসা প্রক্রিয়া আরও কঠিন

বিকেলে আসন সমঝোতা নিয়ে ঘোষণা দেবে ১১ দল

আলী রীয়াজের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ সদস্যদের সাক্ষাৎ 

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে নিহত ২২

আইপিএল, বিগ ব্যাশ মাতানো বিধ্বংসী অলরাউন্ডার এবার বিপিএলে

শীর্ষ সন্ত্রাসী ইলিয়াসের বাসায় সেনাবাহিনীর হানা

মানবতাবিরোধী অপরাধ / জিয়াউলের বিরুদ্ধে চার্জ গঠন হবে কি না, জানা যাবে আজ

এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা

১০

চাঁদাবাজির অভিযোগে বৈছাআ নেতা সাকিবসহ আটক ৩

১১

বিকল্প প্রার্থীদের নিয়ে কী ভাবছে বিএনপি, যা জানা গেল

১২

বিক্ষোভে উত্তাল ইরানে নিহত ২৪০০-এর বেশি : মার্কিন সংস্থা

১৩

ট্রায়াল রুম হোক বা হোটেল, জেনে নিন গোপন ক্যামেরা খোঁজার পদ্ধতি

১৪

মারা গেলেন ইউএনও ফেরদৌস আরা

১৫

গার্মেন্টস শ্রমিকদের রহস্যজনক অসুস্থতা, হাসপাতালে শতাধিক

১৬

ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মুখ খুলল রাশিয়া

১৭

ইরানের এ অবস্থার জন্য ‘দায়ী যুক্তরাষ্ট্র’

১৮

ইরানে বিক্ষোভে মৃত্যুর সংখ্যা বাড়ায় মার্কিন হামলার শঙ্কা

১৯

সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা : কোন গ্রেডে কত

২০
X