কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৫ এএম
অনলাইন সংস্করণ

কুমিল্লা-চাঁদপুর সড়কে নতুন পরিবহন চলাচল বন্ধ

আইদি পরিবহনের বাস। ছবি : কালবেলা
আইদি পরিবহনের বাস। ছবি : কালবেলা

সব ধরনের বৈধ কাগজপত্র থাকার পরও অদৃশ্য কারণে কুমিল্লা-চাঁদপুর সড়কে যাত্রী পারাপার করতে পারছে না আইদি পরিবহনের বাস। পরিবহনটির মালিক পক্ষ বলছে সব বৈধ প্রক্রিয়া সম্পন্ন করার পরও বিগত এক বছরেও কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে রোড পারমিট পায়নি।

আইদি পরিবহনের উপদেষ্টা হাবিবুর রহমান পাটোয়ারী দাবি করেন, শাহরাস্তির পেয়ারা বেগম বৃদ্ধাশ্রম, হাসপাতাল ও এতিমখানা পরিচালনার লক্ষ্যে আইদি পরিবহন চালু করা হয়। তবে চালুর প্রথম থেকে রাজনৈতিক ও বিভিন্ন প্রভাবে বৈষম্যের শিকার হয়ে আসছে তারা। চাঁদপুর জেলা প্রশাসনের অনুমোদন পেলেও তৎকালীন কুমিল্লার এমপি বাহাউদ্দিন বাহারের হস্তক্ষেপে কুমিল্লা জেলা প্রশাসন অনুমোদন দেয়নি। এতে পরিবহনটি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আরেক উপদেষ্টা তাজুল ইসলাম সুমন জানান, কুমিল্লায় একটি কাউন্টার ভাড়া নিয়েছেন। আওয়ামী লীগের এমপির নাম ভাঙিয়ে সেখান থেকে ২৪ ঘণ্টার মধ্যে আইদি পরিবহন সরিয়ে নিয়ে আসার জন্য হুমকি দেওয়া হয়। না হয় সব বাস পুড়িয়ে দিবে বলেও হুঁশিয়ারি দেয়। পরে আমরা সেখান থেকে চলে আসি।

আইদি পরিবহনের ম্যানেজার মনির হোসেন জানান, এ পরিবহনের ৫০টি গাড়ি রয়েছে। এগুলো চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে রোড পারমিট পেলে সব গাড়ি যাত্রী সেবায় নিয়োজিত করা হবে।

তিনি বলেন, আইদি পরিবহনের রোড পারমিট দিয়েছে চাঁদপুর জেলা বিআরটিএ। আর বোগদাদ পরিবহনকে দিয়েছে কুমিল্লা বিআরটিএ। তাহলে তারা যদি চাঁদপুরে ঢুকতে পারে, আমরা (আইদি পরিবহন) কেন কুমিল্লা ঢুকতে পারব না।

আইদি পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক মীর পারভেজ আলম বলেন, একটি বাস যাত্রী পারাপার করবে সে জন্য আইনানুগভাবে সব ধরনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে। তারপরও বাস সার্ভিসটি কুমিল্লার রুট ব্যবহারের অনুমতি পাচ্ছে না। এটা কেমন কথা। তিনি কুমিল্লা জেলা প্রশাসকের কাছে সুষ্ঠু বিচার দাবি করেন।

কুমিল্লা বাস মালিক সমিতির সভাপতি অধ্যক্ষ কবীর আহমেদ বলেন, আমাদের কেন্দ্রীয় বাস টার্মিনাল জাঙ্গালিয়াতে যে পরিমাণ জায়গা আছে তার চেয়ে বেশি বাস রয়েছে। জায়গা ভাড়া নিয়ে টার্মিনাল পরিচালনা করছি। শাসনগাছা ও চকবাজার বাস টার্মিনালের একই অবস্থা। নতুন পরিবহনের জায়গা কই। এছাড়া কোনো জেলার নতুন বাস সার্ভিস শুরু করতে হলে তাদের জেলা বাস সার্ভিস সমিতির সদস্য হতে হয়। আইদি আমাদের জেলা বাস মালিক সমিতির সদস্য হয়নি।

এদিকে বৈধ কাগজপত্র থাকার পরও কেন আইদি বাস যাত্রী পারাপার করতে পারবে না বিষয়টি নিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ জানান, ২০২২ সালে জেলা বাস মালিক সমিতির একটি আবেদন আছে। আইদি পরিবহনেরও কাগজপত্র যাচাই-বাছাই করা হয়েছে। এখন একটি সভা ডেকে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসার ছাদ থেকে পড়ে প্রধান শিক্ষকের মৃত্যু

যুদ্ধ কখন শেষ হবে তা যুক্তরাষ্ট্র নয়, ইরান নির্ধারণ করবে: তেহরান

অচল খুচরা টাকা  / টাঙ্গাইলে ১-৫ টাকা নোটের বদলে ধরিয়ে দেওয়া হচ্ছে চকলেট

আর্জেন্টিনার কোচকে মিথ্যাবাদী বললেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার

বঙ্গোপসাগরের এক ইলিশ সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি

স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ায় যে ১২ খাবার

সবজির দাম নাগালের বাইরে, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত

রাকসুর জিএস আম্মারের ওপর হামলার অভিযোগ

একসঙ্গে ৯৩ শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপারকে পদায়ন

‘জেলেনস্কিকে অবশ্যই ইরানি জাহাজে হামলার পরিণতি ভোগ করতে হবে’

১০

দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল অটোরিকশাচালকের

১১

হলিউডে পা রোনালদোর, কোন চরিত্রে?

১২

প্রেম করে দ্বিতীয় বিয়ে, তালাক দেওয়ায় যে কাণ্ড ইউপি সদস্যের

১৩

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

১৪

খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারিদের গোলাগুলি, আগ্নেয়াস্ত্র ও ভারতীয় রুপি উদ্ধার

১৫

সময় বেঁধে সিএনজি স্টেশন মালিকদের কর্মসূচি প্রত্যাহার

১৬

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

১৭

বিশ্বকাপ ফাইনালের রেফারির হঠাৎ অবসর

১৮

মন্তব্যকারীদের অফিসে এসে কথা বলার আহ্বান ওমর সানীর

১৯

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন: মির্জা ফখরুল

২০
X