সাভার প্রতিনিধি
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৯ পিএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

শিল্পাঞ্চল আশুলিয়ায় খুলেছে বেশিরভাগ পোশাক কারখানা, বন্ধ ১৯টি

পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি : কালবেলা
পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি : কালবেলা

শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় বন্ধ থাকা কারখানাগুলোর মধ্যে বেশিরভাগ কারখানাই খুলে দেওয়া হয়েছে। শিল্পাঞ্চলের শ্রমিকদের সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে কাজে যোগ দিতে দেখা গেছে। শিল্পাঞ্চল সাভার আশুলিয়া ও ধামরাইয়ের ১৮৬৩টি ছোট-বড় কারখানার মধ্যে বেশিরভাগ কারখানায় উৎপাদন চলছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে এসব কারখানায় স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা।

সরেজমিনে সকাল থেকে ঘুরে দেখা যায়, বুধবার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে অন্তত ১৯টি পোশাক কারখানা বন্ধ রয়েছে। বন্ধ কারখানাগুলোর মধ্যে সাধারণ ছুটি রয়েছে ৫ টি কারখানায় এবং শ্রম আইন-২০০৬ এর ১৩(১) ধারায় বন্ধ রয়েছে ১৪টি কারখানা।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১ এর দেওয়া তথ্য বলছে, বন্ধ কারখানাগুলোর বেশিরভাগ তৈরি পোশাক কারখানা। আর্থিক সংকটসহ নানা কারণে কারখানাগুলো বন্ধ রয়েছে।

এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সড়কে পুলিশ বিজিবি র‍্যাবকে টহল দিতে দেখা গেছে। নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত ফোর্স। বাইপাইল আব্দুল্লাহপুর সড়কের ঝুঁকিপূর্ণ কারখানাগুলোর সামনে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের অবস্থান নিতে দেখা যায়।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়নের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, বেশ কিছুদিন ধরে শ্রমিকরা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলন চালিয়ে আসছে। দাবি-দাওয়াগুলো পর্যালোচনা করে যৌক্তিক মনে হওয়ায় এসব দাবি মালিকপক্ষ মেনে নিয়েছে। ১৮ দফা দাবির এখন সফল বাস্তবায়ন হলেই কর্মপরিবেশ স্বাভাবিক হয়ে আসবে।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম বলেন, আজকের সার্বিক পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। ১৪টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ রয়েছে। সেগুলোও খুলে দেওয়া হবে। এছাড়া পাঁচটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বন্ধ থাকা কারখানাগুলোর মধ্যে বেশিরভাগই আর্থিক সংকটের কারণে বন্ধ রয়েছে।

তবে কোথাও কোনো বিশৃঙ্খল ঘটনা ঘটেনি। কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেসব কারখানা বন্ধ রয়েছে সেগুলোও খুব শিগগিরই খুলে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

১০

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

১১

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১২

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১৩

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১৪

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১৫

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১৬

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১৭

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১৮

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৯

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

২০
X