সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ০৪:৫২ পিএম
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

ঢাকার আশুলিয়ায় প্রেমের ফাঁদ পেতে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার। ছবি : কালবেলা
ঢাকার আশুলিয়ায় প্রেমের ফাঁদ পেতে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার। ছবি : কালবেলা

ঢাকার আশুলিয়ায় প্রেমের ফাঁদ পেতে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মোসা. সুমাইয়া জান্নাত ওরফে সুমি আক্তার এবং মো. ইয়াছিন শেখ। এ সময় তাদের কাছ থেকে ভুক্তভোগীর মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে আশুলিয়া থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আশুলিয়া থানা পুলিশ।

পুলিশ জানায়, ভুক্তভোগী পলাশ হোসেন ‘টানটান’ নামের একটি ডেটিং অ্যাপের মাধ্যমে সুমাইয়ার সঙ্গে পরিচিত হন। এর সূত্র ধরে দেখা করতে গেলে আশুলিয়ার জামগড়া এলাকায় একটি বাসায় ডেকে নেওয়া হয় তাকে। সেখানে পূর্বপরিকল্পিতভাবে আটকে রেখে মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে তার কাছ থেকে একটি আইফোন, নগদ টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নেয় চক্রটি।

পরে ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ আরও জানায়, আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা সংঘবদ্ধভাবে দীর্ঘদিন ধরে এ ধরনের অপরাধে জড়িত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১০

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১১

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১২

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৩

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৪

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৫

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৬

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৭

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৮

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৯

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

২০
X